ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জুলাই আগষ্ট গন অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় লেডিস ক্লাবের আয়োজনে শহীদ ১০ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। শহরের ধানসিঁড়ি মহিলাক্লাবে শহীদ পরিবারের হাতে চেক তুলে দেন ঝালকাঠি লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা খানম । এসময় সংগঠনের সহ-সভাপতি টুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন। চেক পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে শহীদ পরিবারের সদস্যরা। পরে শতাধিক শীতার্তদের মাঝে লেডিস ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||