1
বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু
Oplus_131072

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ( ২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রোহান ওই গ্রামের মাহমুদুল হাসান রুবেলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সবার অজান্তে রোহান বাড়ির সামনে একটি পুকুর পাড়ে খেলা করছিল । খেলার একপর্যায়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। রোহানকে বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খৌঁজাখঁজির একপর্যায়ে শিশুটির দাদা আমজাদ হোসেন বাড়ীর পাশে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়েই ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।







