শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

স্বপ্নছোঁয়া পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত..

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১০:৪৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
স্বপ্নছোঁয়া পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত..

আবু ইউসুফ সোহাগ,বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার সামাজিক সংগঠন স্বপ্নছোঁয়া পরিবার এর দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিক উদযাপন এবং তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে এক স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২১(নভেম্বর)২৪ বৃহস্পতিবার, সকাল ১০ টায়, জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয় । জনাব আতিকুল ইসলাম পিতুল এবং সামিউল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব সাইফুল ইসলাম রিপন, সভাপতি কেন্দ্রীয় কমিটি স্বপ্নছোঁয়া পরিবার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব অধ্যাপক মোঃ জৈন উদ্দিন, পরিচালক ফিন্যান্স, জনস্বাস্থ্য জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবি এম ছিদ্দিক, সহকারী অধ্যাপক (অব) হোসেনপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ ।

জনাব মো: কাউসার আহমেদ রাজু, প্রতিষ্ঠাতা পরিচালক আর এস লিবার্টি স্কুল ও ইংলিশ ল্যানিং হোম।
হাফেজ মাও: মাহফুজুর রহমান তাহসিন, খতিব নোয়ার মাষ্টার বাড়ি জামে মসজিদ চৌদ্দশত কিশোরগঞ্জ।অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বপ্নছোঁয়া পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আবু বকর সিদ্দিক। উক্ত স্বেচ্ছাসেবী মিলনমেলায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলার ২০ টি সামাজিক, মানবিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

আরো উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া পরিবারের মিঠামইন উপজেলা টিম এর সম্মানিতা পরিচালক রাজিয়া সুলতানা রাজিন, মিঠামইন উপজেলার সদস্যদের মধ্যে হাফেজ মাওলানা সাব্বির আহমেদ, আবুল খায়ের, জিন্নাত আফরিন, মিনা আক্তার এবং স্বপ্নছোঁয়া পরিবারের ব্লাড ব্যাংকের স্বেচ্চাসেবীগণ উপস্থিত ছিলেন তারা হলো মাহদী হাসান মিম্মান, সনিয়া হোসাইন ঝুমা, নাইসা বিনতে নিধি, কাজী কৌশীক, সায়েম সরকার ও আব্দুল্লাহ আল-রাহীম সহ সংগঠনের অন্যন্য সকল দায়িত্বশীলগণ।

1

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২২ এম
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

অদ্য ১২ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী সাতক্ষীরা জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সাতক্ষীরা সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা জেলা।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২০ এম
যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় জনৈক কাজী সোহেল এর মালিকানাধীন বন্ধু আবাসিক হোটেল, উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন অভিযান পরিচালনা করে রাত ২৩:৩০ ঘটিকার সময় মোঃ রবিউল ইসলাম (৩০) কে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ গ্রেফতার করে। পূর্ব তার বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।

আসামীকে ইং ১২/০৩;২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
১। নামঃ মোঃ রবিউল ইসলাম (৩০)
পিতা-মোঃ মৃত ইসাহাক আলী
মাতা-মোসাঃ আমেনা বেগম
সাং-ভাতঘরা, (৭নং রায়গ্রাম ইউপি), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারঃ-
০১। ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান
০২। ০১ টি ককটেল

1

ঘাটিনা ব্রীজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৭ এম
ঘাটিনা ব্রীজে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয় ২ যুবক। নিহতরা হলো,সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায় সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যায় ফয়সাল। এই দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারোহ উপভোগ করতে এখানে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বেলকুচি থেকে দুই যুবক মোটর সাইকেল নিয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে। বেলা ২ টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আলফি সানি ও গুরুতর আহত হন ফয়সাল।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, এ ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুতে গিয়ে সানির মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট করেন। আহত ফয়সাল উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানেই মারা যায়। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।