শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দের নাম যুক্ত হলো বার্ষিক দিনপঞ্জিতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৫:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দের নাম যুক্ত হলো বার্ষিক দিনপঞ্জিতে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা,জাককানইবি প্রতিনিধি:

ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জি-২০২৫ এ “ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলামে যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৬ সাংবাদিকের নাম।বুধবার(৭মে, ২০২৫ ) আনুষ্ঠানিকভাবে দিনপঞ্জি’টি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম’এর হাতে তুলে দেন মুদ্রণ ও প্রকাশনা কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মিজানুর রহমান এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।”ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলাম অনুযায়ী  বিশ্ববিদ্যালয়ের এই কর্মরত ১৬ জন গর্বিত সাংবাদিকবৃন্দ হলেন-মো. ফাহাদ বিন সাইদ(দৈনিক আজকের পত্রিকা),নবাব মো. শওকত জাহান কিবরিয়া(দৈনিক ভোরের ডাক),তৈয়ব শাহনুর(সময়ের কাগজ),
আসলাম বেগ(দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস),মো. কামরুল হাসান(দৈনিক মানবজমিন),দেলোয়ার হোসেন রনি(আজকের দর্পণ),আলম-গীর হোসেন(আলোকিত বাংলাদেশ),মোছা. জান্নাতি বেগম(দৈনিক ইনকিলাব),জিহাদুজ্জামান জিসান(দৈনিক কালবেলা ),মো. শাহাদৎ হোসেন(দৈনিক স্বদেশ প্রতিদিন),অর্ণব আচার্য্য(বাহান্ন নিউজ),মো. শাকিল বাবু(প্রতিদিনের সংবাদ),রোকন বাপ্পী(ডেইলী মেসেঞ্জার),মো. আবু ইসহাক অনিক(দৈনিক জনবাণী ),মো. সাইফুল ইসলাম(সময়ের কণ্ঠস্বর),মো. রোহান চিশতী(এনটিভি অনলাইন )।

এ ব্যাপারে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা ও প্রকাশনা কমিটির সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান বলেন, “দিনপঞ্জিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ প্রক্রিয়ায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি অনেক আগে থেকেই হয়ে আসছে। আমরা এবার প্রথমবার আমাদের ক্যাম্পাসের সাংবাদিকগুলোকে সুনির্দিষ্ট করে তাদের একটি স্বীকৃতি দিতে পেরেছি। সকল সাংবাদিকদের সহযোগিতা থাকলে এ ধারা প্রতিবছরই অব্যাহত থাকবে।”এ ব্যাপারে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মো: শাকিল বাবু বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টা খুবই আনন্দের। জনসংযোগ দপ্তরের মাধ্যমে প্রথমবার এই উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”নিজের অনুভূতি জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি বলেন, “বিশ্ববিদ্যালয় নামী বেনামি ইউটিবার টিকটকার ব্লগারসহ নানা ধরণের বার্তা প্রেরক সাংবাদিক হিসেবে কাজ করে। তবে জনসংযোগ দপ্তরের এ পদক্ষেপের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা লিপিবদ্ধ হলো। নিঃসন্দেহে জনসংযোগ দপ্তরের এমন কর্মকাণ্ড প্রশংসার দাবিদার।”উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়টির ১৯তম বছর পূর্ণ হলেও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল দিনপঞ্জি “ডায়েরি ২০২৫”তে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটি সাংবাদিক  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কতৃক গেজেট প্রাপ্ত ও চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর কতৃক স্বীকৃত কোন মিডিয়া বা নিউজপেপারের অফিসিয়াল সংবাদকর্মী বা বার্তা প্রেরক হিসেবে কাজ করছে সে বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়।

1

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৮ পিএম
রাজশাহী জেলা ও মহানগর শ্রমিকদলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে

জাকারিয়া আল ফয়সালঃ

শুক্রবার (১ মে) নগরীর বাটারমোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বাটারমোড় থেকে শুরু হয়ে সোনাদীঘির মোড়, জিরো পয়েন্ট ঘুরে পুনরায় বাটারমোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

1

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫৪ পিএম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন
মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. ইসরাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় শিক্ষাবিদ ও সংস্কৃতিমনাদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ড. ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক হিসেবে সুপরিচিত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং মিতব্যয়ী দৃশ্যরূপে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক ধারায় প্রতিষ্ঠা করতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে তাঁর নাম আলোচনায় আসায় জেলাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

1

বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
বকশীগঞ্জে অবৈধ জ্বালানি তেল ট্যাঙ্কিতে সংগ্রহের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

 মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ কালে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড  করেছেন ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ সময় শ্রীবরদী উপজেলার কোর্নঝোড়া ইউনিয়নের জাহান আলী ছেলে শাকিল মিয়া কে আটক করা হয়। পরে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামান সহ অনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের বসুন্ধরাকে জানান, দেশের জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।