1
বকশীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস
Oplus_131072

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শত মিটার প্লাস্টিকের পাইপ জব্দ করে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের নেতৃত্বে সাধুরপাড়া ইউনিয়নে সিংগীডোবা বিলে অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়,অভিযানে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পেলেও ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শত মিটার প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়।
জানাগেছে, গত কয়েকদিন থেকে সাধুরপাড়া ইউনিয়নে গাজীর পাড়া এলাকায় সিংগীডোবা বিল থেকে একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং জমি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন খবরে আজ রোববার উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।
স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা ভবিষ্যতে এই ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানান।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।
1
জমি নিয়ে সংঘর্ষে: বকশীগঞ্জে বাড়িঘরে হামলা আহত-৫

মোঃ ইমরান আকন্দ,জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরুধের জেরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলা সদর ইউনিয়নে ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল বুধবার ঝালরচর পশ্চিম পাড়া গ্রামে আরিফ খানের ছেলে শাকিল খান গংদের সাথে একই গ্রামের মৃত শাহ আলম খান এর ছেলে মজিবর গংদের সাথে দীর্ঘ দিন থেকে জমি জমা নিয়ে বিরোধে চলে আসছিল এরি জের ধরে বুধবার সকালে মজিবর, নূরনবী খান, মোফাজ্জল খান , মনির খান গংরা লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শাকিল খান গংদের বাড়ীঘরে হামলা ভাঙচুর চালায়। এবং ঘরের ভেতর ঢুকে ট্যাংগের তালা ভেঙ্গে ট্যাংগে থাকা নগত অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় উভয় পক্ষের ৫ গুরুত্বর আহত হয়েছে।
হামলার ঘটনায় নিরাপত্তা হীনতায় ভোগছে শালিক খান গংরা। পরে এবিষয়ে শাকিল খান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া
1
বকশীগঞ্জে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়

মোঃ ইমরান আকন্দ,জামালপুর জেলা প্রতিনিধিঃ
ঈদুল আযহার পর কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন । এ সময় তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২ জুন ) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স ।
জানা যায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কপথে যাত্রীর চাপ বৃদ্ধি পায়। এ সুযোগে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেয়ে মাঠে নামে উপজেলা প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন গণ-পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে তিনজন সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন জানান, ঈদ পরবর্তী সময়ে সাধারণ যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে ।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।





