বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

1

বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই)  বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, জুলাই আহত শহিদুল ইসলাম সানিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানগণ ও জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বৃন্দরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম
বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

Oplus_131072

 জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

 

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইছাহাক আলী (২) নামে এক শিশুর মুত্যু হয়েছে।

বৃহস্পতিবার  (১৬ জুলাই ) দুপুরে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইছাহাক বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে রাসেল মিয়ার ছেলে।

পরিবার  সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার দুপুরে ইছাহাক পরিবারের লোকজনের অগোচরে নানার বাড়ীতে পুকুর পারে খেলা করছিলো। খেলার করার এক পর্যায়ে পুকুরের পানিতে পরের যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু ইছাহাকের নিথর মরদেহ ।

তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যাতা নিস্চিত করেছেন ।তিনি জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

বকশীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম
বকশীগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে   কারাদণ্ড

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জুলাই ) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার পুরাতন জেল খানা রোডের আশরাফ আলীর ছেলে।

অভিযানকালে স্থানীয় সাজু মিয়া নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড আদেশ দেওয়া হয়

একই সঙ্গে তার কাছে থাকা মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

1

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
জামালপুর জেলা প্রতিনিধি = মোঃ ইমরান আকন্দঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন – শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা- উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষীবিদ আমিনুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা হোসনেরা, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাসার, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মন্জুরুল ইসলাম , বিজিবির কম্পানি কমান্ডার সুবেদার কায়সার আমিন , বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল,  মেরুচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু, বগারচর ইউনিয়র পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান লিটন আকন্দ, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সসভাপতি এমদাদুল হক লালন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন ।

সভায় পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা, বাল্য বিবাহ প্রতিরোধ করা , হাসপাতালে দালাল নির্মূল করা, মাদকের  বিরুদ্ধে  অভিযান পরিচালনা করা, চুরি ছিনতাই, চায়না রিং  জাল দিয়ে মাছ নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।