শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ ১৪৩২

1

মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

দিনাজপুর কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। শনিবার(৭ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকালে কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার নিজ বাসভবন থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে দিনাজপুর কারাগারে বন্দী ছিলেন।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য ছিলেন।

1

ধর্মপাশায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
ধর্মপাশায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো. শাহীন আলম =সুনামগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলার সদরের মধ্যবাজারে এ জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলো।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন এবং মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন, মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর হক মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভায় বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

1

সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম
সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহেদ আলী =সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিএনপি মনোনীত প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।
এ সময় মোমেনা আলী উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে এম.আকবর আলীর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আগামী দিনে উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীগণ।

1

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুরে খেলাফত মজলিসের ১৭ নেতা স্থগিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুরে খেলাফত মজলিসের ১৭ নেতা স্থগিত

এস এম সোহাগ কাজী= মাদারীপুর জেলা প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার গুরুত্বপূর্ণ ১৭ জন নেতাকে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা কমিটির পৃথক সিদ্ধান্তে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
​​সংগঠন সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন:
​জেলা নির্বাহী সভাপতি: মাওলানা হাবিব আহমেদ চৌধুরী।
​শিবচর থানা সভাপতি: মাওলানা শাহ আলম তালুকদার।
​আরও ১৫ জন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা।
​​সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা নির্বাহী সভাপতি ও শিবচর থানা সভাপতিকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, জেলা কমিটির নিজস্ব সিদ্ধান্তে আরও ১৫ জন নেতার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে:
১. অভিযুক্ত সকল নেতাকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) প্রদান করা হয়েছে।
২. নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
​খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ জানান, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে