বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

1

বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বেহাত হওয়া ক্রয়কৃত জমি উদ্ধার এবং প্রভাবশালী দখলদারদের হাত থেকে রক্ষা পেতে আইনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আজেদা বেগম নামে এক নারী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌর সদরের মালিচর বেপারী পাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজেদা বেগম অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী আশরাফ আলী, ফজল হক, মোশারফ হোসেন গংরা গায়ের জোরে ও প্রভাব খাটিয়ে তাদের ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক ও দেন-দরবার করা হলেও বিবাদীরা তা তোয়াক্কা করেনি।

কোনো উপায় না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিবাদীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা যখন-তখন পরিবারটিকে বিভিন্নভাবে নাজেহাল করছে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি প্রদান করে আসছে।

বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী পরিবারটি তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধারে এবং নিরাপত্তার স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং আইনি সহায়তা কামনা করছেন।

1

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

 

সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আব্দুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে অভিযান চালানো হয়। ওই কক্ষটি পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর বলে জানায় পুলিশ। সেখান থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

1

বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম
বকশীগঞ্জে ফিল্ড সুপারভাইজারের অপসারণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

 

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের  শিক্ষকদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মওলানা হামিদুল ইসলাম, মওলানা বেলাল হোসেন, মুফতী আবদুর রশিদ জাফরী, শিক্ষক আজিজুন্নাহারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেছেন।

গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে আসলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুল্লাহ সিদ্দিকী তাদের সাথে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকুরী খাওয়ার হুমকি প্রদান করেন। তাই এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় তারা ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবি করেন।

এব্যাপারে সদ্য যোগদানকৃত ফিল্ড সুপারভাইজার

আসাদুল্লাহ সিদ্দিকী জানান, কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাঁরা আমাকে এখান থেকে সড়ানোর চেষ্টা করছে।

1

বকশীগঞ্জে পশ্চিম দত্তেরচরের বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা, করেছেন আখতার মাস্টার ও লিটন আকন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম
বকশীগঞ্জে পশ্চিম দত্তেরচরের বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা, করেছেন আখতার মাস্টার ও লিটন আকন্দ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিম দত্তেরচর গ্রামের বিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখতার হোসেন মাস্টার ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ।

আজ শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আলহাজ্ব আখতার হোসেন মাস্টার ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার উদ্যোগ নেন। পরে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পানি বের হওয়ার ব্যবস্থা করেন।

স্থানীয় কৃষকদের স্বার্থে আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। এ সময় জজ মিয়ার জমির ভেতর দিয়ে প্রায় ১০ ইঞ্চি ইটের উয়াল এর ড্রেন স্থাপন করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা জানান আখতার হোসেন মাস্টার ও চেয়ারম্যান লিটন আকন্দ।

এদিকে পানি জমে ফসলি জমির ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এক কৃষককে নগদ ২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ বলেন, পানি নিষ্কাশনের কারণে কোনো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ায় আখতার হোসেন মাস্টার ও লিটন আকন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করছেন, স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং ফসল উৎপাদনে স্বস্তি ফিরবে।