শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

1

বকশীগঞ্জে মাদক-জুয়ামুক্ত ও আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকার বিএনপি নেতা শাকিলের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে মাদক-জুয়ামুক্ত ও আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকার বিএনপি নেতা শাকিলের

oplus_0

 

জামালপুর জেলা প্রতিনিধি = মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  বিকেলে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।

সভায় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, বকশীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই মাদক ও জুয়ামুক্ত করতে হবে। তিনি পৌরসভার দীর্ঘদিনের প্রধান সমস্যা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা।  পানি নিষ্কাশন ব্যবস্থার, টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি আলোচনা করেন।

তিনি আরও বলেন, পৌরসভার বিদ্যমান নানা সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনে তিনি স্থানীয় সংবাদকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সভায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আল মুজাহিদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ – সভাপতি ও দৈনিক মানব জমিনের উপজেলা প্রতিনিধি আশরাফুল হায়দার, পৌর বিএনপির সহ সভাপতি সুমন মিয়া। এছাড়াও সভায় ক্লাবের অন্যান্য সদস্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল রানা, ইমরান সরকার ,শাহনাজ পারভীন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ, মাহবুর রহমান ময়ুর, আল আমিন ও বিপুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

1

রপ্তানি শিল্প বাঁচাতে নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম
রপ্তানি শিল্প বাঁচাতে নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি

শাহাদাৎ হোসেন সরকারঃ

শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে আজ সকাল ১০টায় আশুলিয়ার বাইপাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট (এনজিডব্লিউইউ) আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন—আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ সাগর ইসলাম, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বকুল আহমেদ এবং আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন সংকটে কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয় অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক কারখানায় কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা আরও বলেন, দেশের রপ্তানি খাতের প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। এতে ব্যর্থ হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে শিল্পকারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গার্মেন্টস শিল্পে বিদ্যুৎ-গ্যাসের অস্থিরতা ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে, যা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন শ্রমিক নেতারা।

1

জামালপুরে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম
জামালপুরে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে আঃ ছাত্তার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামান এর ছেলে।

নিহতের স্বজন’রা জানান, বুধবার বিকালে বাড়ির পাশের ধানি জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিতে যান আঃ ছাত্তার। এ সময় সেচ পাম্পের মর্টরে অসবাধানতা বসত  বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন  রয়েছে।

1

জামালপুরের পুলিশের হাতে ছেলেকে দিলো বাবা, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম
জামালপুরের পুলিশের হাতে ছেলেকে দিলো বাবা, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড।

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে  মাদক সেবন করে নিয়মিত পরিবারকে নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে নাহিদ মিয়া (২২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রবাজ  গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এর কারণে পরিবারে অশান্তি সৃষ্টি করে ঘটনার দিন বাবাকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করেন বলে জানা গেছে।

ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে বাবা গোলাম রাব্বানী  বলেন, মাদকের নেশায় সে আমাদের উপর নিয়মিত অত্যাচার করে।প্রতিদিনের মত আজ সকালেও মাদক সেবন করে আমাকে মারধর করে।  সহ্য করতে না পেরে আমি তাকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নাহিদ  মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।তিনি আরো বলেন,মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।