সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

1

বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি রক্ষা  ও সমাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা মডের মসজিদের পেশ ইমাম এনায়েত উল্লাহ,উপজেলার হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ কর্মকার,   বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান গণরা বক্তব্য রাখেন ।
এসময় বক্তারা বলেন,  গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

1

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য আশরাফুল সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন জামালপুরের বিজ্ঞ নারী  ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাকি এক আসামীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুরাই) বিকাল ৩ টায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক  জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম, মামলার আসামী নিলখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু,  বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

1

ধামরাই মডেল প্রেস ক্লাবের নতুন যাত্রা, গঠিত হলো ১১ সদস্যের আহ্বায়ক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম
ধামরাই মডেল প্রেস ক্লাবের নতুন যাত্রা, গঠিত হলো ১১ সদস্যের আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশের লক্ষ্যে ধামরাই মডেল প্রেস ক্লাবের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (০৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ধামরাই মডেল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ জাহিদুর রহমান-কে আহ্বায়ক, মোঃ মিজানুর রহমান-কে ১নং যুগ্ম আহ্বায়ক, মোঃ মাসুদ রানা-কে ২নং যুগ্ম আহ্বায়ক, মোঃ মশিউজ্জামান মুবীন-কে সদস্য সচিব এবং মোঃ সোলাইমান হোসেন-কে ১নং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ মনিরুজ্জামান, মোঃ আলামিন, মোঃ বাবু শেখ, মোঃ জাহিদুর রহমান, মোঃ নান্নু মিয়া ও মোঃ হাবিবুর রহমান।
সভায় সিদ্ধান্ত হয় যে, আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য তালিকা হালনাগাদ, গঠনতন্ত্র পর্যালোচনা, নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ধামরাই উপজেলার সকল সাংবাদিকের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, জবাবদিহিমূলক, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠন হিসেবে ধামরাই মডেল প্রেস ক্লাবকে প্রতিষ্ঠিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

1

বকশীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মিল্লাত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম
বকশীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুর  জেলা প্রতিনিধি = মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের ভোগান্তি কমাতে সোলার প্যানেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে গ্রামীণ অবোকাঠামো রক্ষাণবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্পের  আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সোলার বিদ্যাুত উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক,উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার সহ হাসপাতালে কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে  বকশীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হতো। প্রায়শই ঝড়-বৃষ্টিতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হতো ।  এই সোলার সিস্টেমের মাধ্যমে হাসপাতাল ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবে।
তিনি আরো বলেন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায় ক্রমে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নতি করার উদ্যেগ নেওয়া হবে। যাতে করে উপজেলা জনগণ আরো উন্নত চিকিৎসা নিতেপারে।