বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

৮ দিন পর মাসীর বাড়ি থেকে নিজ বাড়িতে, কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:০১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
৮ দিন পর মাসীর বাড়ি থেকে নিজ বাড়িতে, কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী

বদরগঞ্জ,রংপুর,প্রতিনিধিঃ

রংপুর বদরগঞ্জে ,বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনা মোতাবেক রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড হতে ৩৪ ইষ্ট বেংগলের দায়িত্ব পুর্ন এলাকা তারাগঞ্জ ও বদরগঞ্জে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের রথের ফিরতি যাত্রা আজ ৫ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সমপ্রদায়ের গুরুত্বপূর্ণ এই রথ যাত্রা সুষ্ঠ , নিরাপদ, স্বাভাবিক ও নিরাপত্তার সাথে সম্পন্ন করতে তারাগঞ্জ আর্মি ক্যাম্প গত ২৭ জুন ২০২৫ হতে অদ্যাবধি বহুমুখী কর্মসূচি গ্রহন করেছে।
হিন্দুদের এই রথ যাত্রা যাহাতে খুব সুন্দর ও নিরাপত্তার সাথে এবং স্বাচ্ছন্দ্যে পালন করতে পারে সেই জন্যে সরজমিনে উপস্থিত ছিলেন ৩৪ ইষ্ট বেংগলের তারাগঞ্জ সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম, ক্যাপ্টেন রাকিবুল
এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
উপস্থিত হিন্দু সম্প্রদায় ও স্থানীয় জনগনের উদ্দেশ্যে সেনা কমান্ডার বলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন এবার হিন্দুদের মন্দির গুলো ও রথ যাত্রা নিরাপত্তার সাথে যাহাতে পালন করতে পারে সেনাবাহিনী ২৪ ঘন্টা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। মন্দির ও এর আশেপাশের এলাকায় ২৪ ঘন্টা সেনাবাহিনী ও পুলিশের মাধ্যমে যৌথ টহল পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন তারাগঞ্জ ক্যাম্প হতে বদরগঞ্জ ও তারাগঞ্জের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও রথ যাত্রায় স্বস্থি দিতে এবং সার্বক্ষণিক নজরদারির সুবিধার্থে বদরগঞ্জ ও তারাগঞ্জে স্থায়ী পোস্ট স্থাপন করে ষ্ট্যান্ডিং পেট্রোল করানো হয়েছে যা চলমান থাকবে।
ক্যাম্প কমান্ডার আরো বলেন স্বার্বক্ষনিক নজরদারির জন্যে বদরগঞ্জ ও তারাগঞ্জ বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকা ক্যাম্প হতে ২৪ ঘন্টা মনিটরিং করার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন স্থানীয় দের সাথে যোগাযোগ উন্নতির লক্ষ্যে ক্যাম্প হতে নিয়মিত পেট্রোল এর মাধ্যমে স্থানীয় বাজার, থানা-পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ, গন্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ উন্নতির লক্ষ্যে ক্যাম্পে অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে সকলেই আপনারা সমস্যা জানাতে পারেন।
ক্যাম্প কমান্ডার বলেন রথ যাত্রা খুব সুন্দর ভাবে যেমন হয়েছে। তেমনি এই দুই থানার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বর্তমান এর সকল কার্যক্রম চলমান থাকবে।
পাশাপাশি তিনি বলেন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক নির্বিঘ্ন ও নিরাপদ করতে সেনাবাহিনীর রিজার্ভ সৈন্য প্রস্তুত রহেছে। যেকোন হুমকি আসলে সেনাবাহিনী তা শক্ত হাতে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত রছেছে।
তিনি সাংবাদিক ও স্থানীয় জনতাকে বলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন এই থানা দুইটিতে যাহাতে অপরাধীরা অবাধে তাদের কার্যক্রম না করতে পারে সে জন্যে পুলিশ, বেসামরিক প্রশাসন , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ দের সহায়তায় নিয়মিত মাদক নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা হচ্ছে।
হিন্দুদের রথ যাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্প কমান্ডার বলেন দুই থানার ওসিদের কে প্রয়োজনে করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ।
এছাড়াও ক্যাম্প কমান্ডার বলেন পুলিশ, স্থানীয় সাধারণ মানুষ ও সাংবাদিক আপনারা যারা যেখানেই আছেন যার যার অবস্থান হতে যেকোন দুর্ঘটনা মোকাবেলায় সেনাবাহিনী কে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
তিনি বলেন সেনাবাহিনী তার কাজ করেই ছাড়বে। জন-নিরাপত্তার জন্য হুমকি এমন যে কোন কাজ যেই হউক সেনাবাহিনী কঠোর হস্তে দমন করবে।

1

সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম
সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো এসএসসি পরীক্ষা। তোমাদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং আত্মবিশ্বাসই তোমাদের সফলতার চাবিকাঠি। তোমরা ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাকি মিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সুমন সিকদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনেকেই তাদের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন

1

কালকিনিতে গ্রাম আদালতের আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম
কালকিনিতে গ্রাম আদালতের আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত
‎ এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ  মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বিভিন্ন সেবা  নিয়ে আলোচনা করেন
‎ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।ছাত্র ছাত্রীদের মাঝে প্রকল্প হতে প্রেরিত গ্রাম আদালতের লিফলেট বিতরণ করেন এবং গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করি। গ্রাম আদালতে কি কি বিরোধ নিষ্পত্তি করতে পারে এবং গ্রাম আদালতের মাধ্যমে সবোর্চ্চ কত টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে
‎সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।উপজেলা কো-অর্ডিনেটর বলেন ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের পরিবারের সকল সদস্যদের এবং পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাইকেই গ্রাম আদালতে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা লিফলেটের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়া যায়। গ্রাম আদালতে ফৌজদারী মামলার ফি ১০ টাকা দেওয়ানি মামলার ফি ২০ টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না। তিনি সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন গ্রাম আদালতের প্রচার করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে হবে এবং গ্রাম আদালতের সুবিধা গুলো সাধারনত জনগনকে জানাতে হবে। আপনাদের প্রচারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ যেন ছোট ছোট বিরোধ গুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নিষ্পত্তি করতে পারে এবং সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে ন্যায়বিচার পায় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সকলের কাজ করতে হবে। ইউনিয়ন  পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে। তাই বলবো
‎অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।

1

সাভারে রাজস্ব বাড়লেও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম
সাভারে রাজস্ব বাড়লেও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণেই একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

জাকির হোসেন বলেন, ‘আমি সব সময় সরকারি নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিয়মবহির্ভূত কাজ করাতে ব্যর্থ হয়ে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এতে আমার স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে এবং আমাকে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার দায়িত্বকালীন সময়ে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায়ের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা আমার কাজের স্বচ্ছতা ও নিষ্ঠার প্রমাণ বহন করে।’

প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল নিবন্ধিত হয়, যার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিলের সংখ্যা ছিল ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় বেড়ে দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

এছাড়া ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিল থেকে ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা রাজস্ব আদায় হয়। অপরদিকে ২০২৬ সালের একই সময়ে ৫ হাজার ৪৩৪টি দলিল নিবন্ধিত হলেও রাজস্ব আদায় বেড়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।

তিনি দাবি করেন, ‘তথ্য বিশ্লেষণে স্পষ্ট যে, ২০২৫ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এটি প্রমাণ করে যে, আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করছি।’

অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।