সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

যশোর ডিবি পুলিশের অভিযানে  তরিকুল হত্যা মামলার আসামী  সহ  একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:০২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর ডিবি পুলিশের অভিযানে  তরিকুল হত্যা মামলার আসামী  সহ  একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার 

 

মনা যশোর প্রতিনিধিঃ

অভিযান-০১
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোঃ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোরের এসআই(নিঃ)/ দেবব্রত ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্ৰেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত ইং১৫/০৭/২০২৫খ্রিঃ হতে ১৬/০৭/২০২৫খ্রিঃ কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার সাথে জড়িত আসামী মিন্টু গাজী(৩৬), মোঃ হাসানুর রহমান (৪০), মো বিল্লাল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা(২৫)’ দের গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামীদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামী মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামী হাসানুর রহমানের কাছে রেখে যায়।

এরপর তরিকুল হত্যার মাষ্টারমাইন্ড এবং স্থানীয় নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর আসামী বিল্লালের কাছে হস্তান্তর করে। আসামী বিল্লাল কিছু দিন আগে পিস্তলটি অত্র থানাধীন বুইকারা এলাকার মেহেদী হাসানের কাছে হস্তান্তর করে।

একপর্যায়ে পুলিশ ধৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান হৃদয়(২৮) কে গ্রেফতার করে।

আসামী মেহেদী হাসান-কে জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে আলোচিত তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল((7.65) ও এক রাউন্ড গুলি(তাজা) উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।

এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা-১২, রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানা–
১। মোঃ মিন্টু গাজী (৩৬), পিতা- মোঃ মেহাজান গাজী, মাতা- মোছাঃ নূরজাহান বেগম, সাং- সারুটিয়া, থানা- কেশবপুর, জেলা-যশোর,

২। মোঃ হাসানুর রহমান (৪০), পিতা-মৃত মোঃ ইজ্জত আলী দফাদার, মাতা- মোছাঃ আছিয়া খাতুন, সাং- নেহালপুর, ডাকঘর- নেহালপুর, থানা- মনিরামপুর, জেলা-যশোর,

৩। মো বিল্লাল খাঁ (৩৮), পিতা- মোঃ নেছার আলী খাঁ, মাতা- মোছাঃ রেবেকা বেগম, সাং- বুইকারা, ডাকঘর- নাওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা-যশোর,

৪। মোঃ আবু হুরায়রা (২৫), পিতা- জিয়ারুল খন্দকার, মাতা- মোছা সাথী বেগম, সাং- বুইকারা, ডাকঘর- নাওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা-যশোর,

৫। মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-নূর জাহান বেগম, সাং-বুইকারা (ড্রাইভার পাড়া), ডাকঘর- নাওয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা যশোর।

উদ্ধারঃ
(ক) ০১ (এক) টি 7.65 বিদেশী সচল পিস্তল,
(খ) এক রাউন্ড তাজা গুলি(পিস্তলের)।

1

বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম
বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

Oplus_131072

 

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে  রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার  ( ২০  এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার বাট্টাজোর  ইউনিয়নের পূর্ব দত্তেরচর  গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোহান ওই গ্রামের  মাহমুদুল হাসান রুবেলের ছেলে।

স্থানীয় ও পরিবার  সূত্রে জানা গেছে, সোমবার  সকালে  পরিবারের সবার অজান্তে রোহান বাড়ির সামনে একটি পুকুর পাড়ে খেলা করছিল । খেলার একপর্যায়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। রোহানকে  বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খৌঁজাখঁজির একপর্যায়ে শিশুটির দাদা আমজাদ হোসেন  বাড়ীর পাশে  পুকুরের পানিতে শিশুটির  মরদেহ  ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে  যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন  জানান, খবর পেয়েই ঘটনার  স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনি পদক্ষেপ  চলমান আছে।‌

1

যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশ সরকারের মাননীয়  পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

1

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামের তিন যুবক ধান কাটতে হাওরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর জামাল (২৬), জালাল (২২) ও তোফাজ্জল হোসেন (২২) নিজ বসতঘর থেকে বের হয়ে পাগনা হাওরের নিলক্যা হাওরে তাদের জমিতে ধান কাটছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নুর জামাল ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলুকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত গাভী দুটি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৫০) ও রুকুল মিয়া (৪৭)-এর মালিকানাধীন বলে জানা গেছে।