লালমাইয়ের মিতল্লা গ্রামে গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ উল্লাহ -কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১.৩০ মিনিটেের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমাই উপজেলা মিতল্লা গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মোঃ জহির ও সোহাগ মিয়া নামের ২জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৭৫ পিছ ইয়াবা ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি এন্ড্রয়েড ফোন এবং নগদ ২০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো:
১/ মো: জহির( ৪০)
পিতা- মৃত মো:আব্দুল মতিন মিয়া
গ্রাম হাজারিপাড়া, কাদৈর, চৌদ্দগ্রাম
মো সোহাগ মিয়া ( ৩৮) ২/মো আবুল কাসেম,হাজারিপারা,কাদৈর, চৌদ্দগ্রাম
গ্রেফতারকৃত আসামি সহ মাদক এবং অন্যান্য সামগ্রী লালমাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










