শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক সভায় বিদায় ও আর্থিক সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক সভায় বিদায় ও আর্থিক সহায়তা

 

মনা- যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়, ও ৯ জন সাধারণ শ্রমিক কে ২০ হাজার করে টাকা দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সংবর্ধনায় সাধারণ শ্রমিকরা খুবী আনন্দিত। তারা খুশি হয়ে বলেন এর আগে এই ইউনিয়নের কোন নেতৃবৃন্দরা এ ধরনের অর্থ দিয়ে বিদায় সংবর্ধনা করত না।

মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ং শেডের মিটিং রুমে ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান টি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াত করেন ড: ইদ্রিস আলী।

এই ৯ জন সাধারণ শ্রমিকরা অবসর নিয়ে তাদের এই কর্ম ছেড়ে দিয়ে হাসিমুখে বিদায় নেন।

এসময় ৯ জন শ্রমিক ও মৃত ব্যক্তির পরিবারের মাঝে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ফান্ড থেকে থেকে ৯জন সাধারণ শ্রমিক কে ২০ হাজার করে টাকা প্রদান করে বিদায় দেওয়া হয়। এবং ২ জন মৃত ব্যক্তির পরিবারের কাছে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান চেয়ারম্যান হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমান কে অভিনন্দন জানাইছেন এবং আগামী দিন বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির পাসে সব সময় থাকবে বলেছেন,তাই আমাদের দল যাতে ক্ষমতায় আসে সেই জন্য ধানের শীষে ভোট দিবেন। আর আমাদের লিটন ভাই তিনি একজন ভালো মানুষ, তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট বোঝেন, এবং আপনারা যখন কোন সমস্যায় পড়বেন সাথে সাথে লিটন ভাই এর কাছে যাবেন তিনি আপনাদের সকল কথা শুনবেন এবং সকল সমেস্যা সমাধান করে দিবেন, তাই শার্শা ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর ধানের শীষে ভোট দিয়ে ভোটে বিজয় করবেন।

তিনি আরও বলেন, আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রতি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ও এই বন্দরে বড় বড় কাজ নিয়ে আসবো আপনারা কাজ করে পারবেন না অনেক টাকা উপার্জন করবেন। এবং আমার ইউনিয়নের সাধারণ শ্রমিকরা কেউ যদি মৃত্যুবরণ করেন,আগামী দিনে আমরা তাদের পরিবারের মাঝে এক লক্ষ টাকা প্রদান করবো,বলে তিনি জানান।

৯ জন, সাধারণ শ্রমিকরা হলো,
১ /মোঃ বাবু মিয়া ২/ মনিরুল ৩/ ইস্রাফিল ৪/ সামাদ ৫/মাহাবুর৬। আঃ কাদের ৭/ মোজাফফার ৮/ আমিন ৯/ সজল
এবং মৃত দুই জন হলো, ১/ মৃত ছামছুর রহমান ২/ মৃত আইয়ুব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি,৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু,
৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,
রায়হানুজ্জামান দিপু,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শত শত শ্রমিক বিন্দ্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।