বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা – মোবাইল-ক্যামেরা ছিনতাই সহ ১২ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা – মোবাইল-ক্যামেরা ছিনতাই সহ ১২ জন আহত

 

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকসহ মোট ১২ জন আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিকরা

আহতরা হলেন—

পারভেজ সরকার (দৈনিক দিনকাল)

নেছার উদ্দিন (এশিয়ান টিভি)

সোহরাব হোসেন (দৈনিক আজকের কুমিল্লা)

মো. আনোয়ার হোসেন (দৈনিক ডাক প্রতিদিন)

আবু বক্কর ছিদ্দিক (দৈনিক আমার দেশ)

জহিরুল ইসলাম মারুফ (দৈনিক কালবেলা)

মো. শাহজালাল (দৈনিক ভোরের দর্পণ)

সাইফুল ইসলাম সজিব (এটিএন এমসিএল নিউজ)

এছাড়া সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন, মা নার্গিস বেগম, স্ত্রী বৃষ্টি আক্তার এবং ছোট বোন রুমি আক্তারও হামলার শিকার হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পটভূমি

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী সাহেববাড়ির শাহজাহানের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে একাধিক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সর্বশেষ ৯ সেপ্টেম্বর শাহজাহান তার প্রভাব খাটিয়ে কমলা খাতুন পরিবারের বসতবাড়ির একমাত্র প্রবেশ পথ দেয়াল তুলে বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে সাংবাদিক সোহরাব হোসেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশে অভিযোগ করেন। পরবর্তীতে তদন্ত করে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াকে দেওয়া হয়।

লিটন মিয়া বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টায় সালিস ডাকেন। কিন্তু সালিস শুরু হওয়ার আগেই সাংবাদিকরা ঘটনাস্থল থেকে অদূরে হাকিম মিয়ার চা দোকানে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। ঠিক সেই সময় শাহজাহান, জসিম উদ্দিন, সাগর, মজলু, বিল্লালসহ ২৫/৩০ জন অস্ত্রসজ্জিত লোক অতর্কিতে সাংবাদিকদের উপর হামলা চালায়।

সাংবাদিকদের বক্তব্য

আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন—

> “আমরা সালিসের খোঁজ নিতে এসেছিলাম। চা দোকানে বসে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। হঠাৎ ২৫-৩০ জন এসে কোনো কথা না বলেই আমাদের উপর হামলা করে। আমাদের মারধর করে ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।”

প্রশাসনের বক্তব্য

ইউপি মেম্বার লিটন মিয়া জানান—

> “রাস্তা বন্ধের বিষয়টি নিয়ে সালিস বসানোর আগে হামলার ঘটনা ঘটে। আমি গিয়ে সাংবাদিকদের বাঁচানোর চেষ্টা করি।”

 

দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দিন বলেন—

> “পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের দাবি

এ হামলা মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত। সাংবাদিক নির্যাতন কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে সাংবাদিক ও তাদের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে, যা আইনের শাসনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

আমরা দাবি জানাই—

1. হামলাকারী শাহজাহান ও তার সহযোগীসহ সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

2. তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

3. আহত সাংবাদিক ও সাধারণ নাগরিকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা দিতে হবে।

অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না—সবারই আইনের আওতায় আসতে হবে।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন

oplus_0

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন ।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,  চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সমাজ সেবক দেলুয়ার হুসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায়‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগন্থাগার  হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জামালপুর জেলার খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের  প্রশিক্ষণ কর্মকর্তা পিনক কুমার সাহা ,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫২ পিএম
জামালপুরে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

জামালপুর জেলা প্রতিনিধি= মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকালে জামালপুর- বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিদেশী মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদ সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো বলে জানায় ডিবি-১।

এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।