শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

মির্জাপুরে ট্রেনর যাত্রাবিরতী কমিউটার ট্রেন চালু ও অনলাইনে টিকেটিং সিস্টেম চালুর দাবীতে রেলপথ অবরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৮:৪১ এম ই-পেপার প্রিন্ট ভিউ
মির্জাপুরে ট্রেনর যাত্রাবিরতী কমিউটার ট্রেন চালু ও অনলাইনে টিকেটিং সিস্টেম চালুর দাবীতে রেলপথ অবরোধ

 

মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-রাজশাহী-খুলনা রোডের টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের যাত্রাবিরতী, কমিউটার ট্রেন চালু এবং মির্জাপুর রেল স্টেশনে অনলাইন টিকেটিং সিস্টেম চালুর দাবীতে রেলপথ অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ময়ক ও মির্জাপুর উপজেলাবাসি ঢাকা-রাজশাহী-খুলনা রোডের মির্জাপুর ট্রেন স্টেশনের এ কর্মসুচী পালন করেছে। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপি এ অবরোধ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ এলাকার কয়েক শতাধিক লোকজন অংশ নেয়। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগের মিকার হতে হয়।
মির্জাপুর উপজেলা কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্ময়ক ইমন সিদ্দিকী ও হাবেল মৃধাসহ অন্তত ১৫ জন ভুক্তভোগি অভিযোগ করেন, মির্জাপুর ট্রেন স্টেশন একটি গুরুত্বপুর্ন। এই স্টেশনের আশপাশে মির্জাপুর শহর, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, মহেরা পুলিশ ট্রের্নিং সেন্টার, মির্জাপুর সরকারী ডিগ্রি কলেজ, কয়েকটি জমিদারবাড়ি, গোড়াই শিল্পাঞ্চলসহ গুরুত্বপুর্ন বিভিন্ন স্থাপনা রয়েছে। প্রতিদিন শতশত যাত্রী এই ট্রেন স্টেশন দিয়ে চলাচল করে আসছে। কিন্ত মির্জাপুর ট্রেন স্টেশনে একতা, সিল্কসিটি, পদ্মা, চিত্রা, দ্রুতযানসহ অধিকাংশ ট্রেনের যাত্রাবিরতী নেই। এছাড়া কিছু দিন কমিউটার ট্রেন চালু থাকলেও রহস্যজনক কারনে এখন বন্ধ রয়েছে এবং মির্জাপুর রেল স্টেশনে অনলাইন টিকেটিং সিস্টেম চালুর কোন ব্যবস্থা নেই। ফলে দুর-দুরান্ত থেকে আসা শতশত যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এদিকে আজ শনিবার বিকেলে কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ময়ক ও মির্জাপুর উপজেলাবাসি ঢাকা-রাজশাহী-খুলনা রোডের মির্জাপুর ট্রেন স্টেশনের রেলপথ অবরোধ করে কয়েকটি ট্রেন থামিয়ে দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালন করেছে। এ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তব্য রাখে মির্জাপুর উপজেলা কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ময়ক ইমন সিদ্দিকী, আজমান আহমেদ জুনায়েত ইসলাম নিঝুম, হাবেল মৃধা ও হানিফ মিয়া প্রমুখ। তাদের এ দাবী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন দাবী নিয়ে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেছিলেন। তাদের দাবীগুলো রেলওয়ের উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধার পর থেকে এ রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।