শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায়, বোরহানউদ্দিন অগ্ৰগতী নারী উন্নয়ন সংস্থার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায়, বোরহানউদ্দিন অগ্ৰগতী নারী উন্নয়ন সংস্থার উদ্বোধন

নিউজ ডেস্ক :

“নারীদের নিয়ে গর্ব দেশ সুন্দর হবে বাংলাদেশ” এ শ্লোগানে ভোলার বোরহানউদ্দিন এ অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকাল ৪ টায় বোরহানউদ্দিন পৌর ৭ নং ওয়ার্ড এ অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা দোয়া মোনাজাতের মধ্য দিয়ে  সংস্থাটির উদ্বোধনী অনুষ্ঠানে করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবৎ সমাজে অবহেলা অবশ্যম মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। মানবিক ও সামাজিক কাজে সবসময় সচেষ্ট ছিল এই সংস্থার সদস্যরা।অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাত জাহান বনি, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীছ খাঁন শাওন, অফিসার এডমিন এন্ড ফাইনান্স ব্ল্যাক, অগ্ৰগতী নারী উন্নয়ন সংস্থার ইসরাত জাহান সুমাইয়, সহ-সভানেত্রী, সারমিন আক্তার লিমা, সাধারণ সম্পাদিকা, সাহারা আক্তার ইকরা, সহ-সাধারণ সম্পাদিকা, লাবনী বেগম, কোষাধ্যক্ষ, ঝুমুর বেগম,অর্থ বিষয়ক সম্পাদিকা, জান্নাত বেগম, দপ্তর সম্পাদীকা, বর্ষা, প্রচার সম্পাদিকা, সুমাইয়া আক্তার,নিপু আক্তার,সিমা আক্তার নির্বাহী সদস্য,সহ অন্যান্যরা।আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী ফারজানা আক্তার মিম। এসময় বক্তারা বলেন, অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা দেশের অসহায় ও পিছিয়ে পরা নারীদের  সাফল্য আনতে কাজ করবে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম