শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

নওগাঁর মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নওগাঁর মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

গোলাম রাব্বানী, নওগাঁ:

নওগাঁর মান্দায় জানালার গ্রিল কেটে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরেরদল পরিষদের ওই কক্ষ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, ওয়াইফাই রাউটার, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল বাদি হয়ে শনিবার বিকেলে মান্দা থানার একটি অভিযোগ দিয়েছেন।
প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল জানান, ‘প্রত্যেক রাতেই ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের পাহারা থাকে। এরপরও চেয়ারম্যান কক্ষের জানালার গিল কেটে মুল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরদল। বিষয়টি জানার পর উধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি।’
ওই রাতে ইউনিয়ন পরিষদে পাহারার দায়িত্বে থাকা গ্রামপুলিশ আজাদ আলী ও ফারুক হোসেন জানান, ‘আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান কক্ষের পেছনের দিকটা অনেকটাই নির্জন। আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে কী হয়েছে সেটা জানি না। আজ শনিবার চেয়ারম্যান কক্ষ খোলার পর চুরির ব্যাপারে জানতে পেরেছি।’
চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বুলেট হোসেন জানান, ‘বৃহস্পতিবার পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তা অফিস করে বাসায় চলে যান। আজ শনিবার সকালে পরিষদে এসে অফিস খোলার পর চুরির ঘটনা জানতে পারি। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে দেখি পেছনের জানালার গ্রিল কাটা। এর পর সবাইকে বিষয়টি অবহিত করেছি।’
এ বিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ‘পাহারা থাকা অবস্থায় আমার কক্ষে চুরির ঘটনায় হতবাক হয়েছি। এর বেশি আমার কিছুই বলার নেই।’ জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।