শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

নাগরপুরে বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নাগরপুরে বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার

 

ভাষা শহিদ ও জুলাই বিপ্লবের শহিদদের স্বরণে টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী বাইতুল হিকমাহ পাঠাগার কর্তৃক ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সেরা প্রতিভার সন্ধানের শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার(২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.)

সকালে গয়হাটার কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহবায়ক হাফেজ হাবিবুল্লাহ উসমানীর পরিচালনায় এ সেরা প্রতিভার সন্ধানে শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী(দা.বা)।

 

বাইতুল হিকমাহ পাঠাগার সূত্রে জানা যায়,১৮ ও ১৯ ফেব্রুয়ারি ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা কুরআন তেলাওয়াত,ইসলামি সংগিত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও পুরস্কার দেওয়া হয়।এরপর আজ শুক্রবার ১০ টি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সেরা প্রতিভার সন্ধানের শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আজকে যারা বিজয়ী হয়েছে তাদের সেরা ক্বারী,সেরা শিল্পী,সেরা পন্ডিত পদক ক্রেষ্ট ও পুরস্কৃত করা হয়েছে।

 

অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর দাতা সদস্য মীর মুশফিক হোসেন(শৈবাল),দাতা সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম,কবি নজরুল উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,সহকারি শিক্ষক মাওলানা আবু বকর, সহকারি শিক্ষক মো.দেলোয়ার হোসেন,সহকারি শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা.এম.এ.মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার সুশীল সমাজের নেত্ববৃন্দ উপস্হিত ছিলেন।

 

উল্লেখ্য-বাইতুল হিকমাহ পাঠাগার টাংগাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামে ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার এক ওয়াজ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।বর্তমানে এই পাঠাগারে আরবি,বাংলা,ইংরেজি,গল্প,কবিতা,শিশু কিশোর,সাধারন জ্ঞান,সাইন্স ফিকশন,সাহিত্যসহ বিভিন্ন ধরনের

এক হাজারের অধিক বই সংরক্ষণ আছে।কর্তৃপক্ষ জানান খুব শিগ্রই পাঠাগারে বইয়ের পরিমাণ কয়েকগুণ বেড়ে দাড়াবে-ইংশাআল্লাহ।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।