শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশুলিয়ায় গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছরে ধরে প্রতি মাসে বিল দিয়েও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে গ্যাসের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।রোববার (২৩ ফেব্রুয়ারি ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেন তারা। পরে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমাবেত হন। এসময় রমজানের আগে গ্যাসের ব্যাবস্থা না করা হলে তিতাস অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।এলাকাবাসী অভিযোগ করে বলেন, আয়নাল মার্কেট, হক মার্কেট, শেরআলী মার্কেট, আড়িয়ার মোড় এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। একদিকে আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছি বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না।

অন্যদিকে কতিপয় লোক, অসাধুদের যোগসাজশে টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে হাতি নিচ্ছে লাখ-লাখ টাকা এবং অবৈধ ব্যবহারকারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে। অথচ, বৈধ ব্যবহারকারীরা গ্যাস পাচ্ছে না। তিতাস কর্তৃপক্ষকে অনেকবার লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছিল। তারা কোন ব্যবস্থা নেয়নি।অন্যদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এর কিছুদিন যেতে না যেতেই আবারও রাতের আধারে সংযোগ দেওয়া হয়। এযেন চোর পুলিশ খেলা। গ্যাস না থাকায় আমাদের ভাড়াটিয়ারা চলে যায় এবং নতুন ভাড়াটিয়াও আসতে চায় না। এমতাবস্থায় রমজানের আগে যদি গ্যাসের সমাধান না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন করবো।ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনের নেতৃত্বে মো: কফিল মন্ডল, মো: শওকত শিকদার, আবু রাসেল, মো: শামসুল আলম, মো: আলম হোসেন ও মো: পাখিসহ কয়েকশ বাড়ীওয়ালা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সবশেষে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকার বাড়িওয়ালাদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম