দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযানে ৪জনকে জরিমানা

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪জনকে-১৪০০০/-(চৌদ্দ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুর ৩.৩০ ঘটিকায় সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায়, পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩জনকে ৩টি মামলায় ১১০০০(এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- আকতার স্টোরের মালিক মো: রুবেল (৩৮), আরএস ট্রেডার্সের মালিক সেলিম উদ্দিন(৫৩)কে ৫০০০/- করে ১০,০০০/- ও আঞ্জুমান স্টোরের মালিক আবু সৈয়দকে ১০০০/- মোট ১১০০০(এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও শাহী তাজ রেস্টুরেন্টে লাইসেন্স না থাকায় ৩০০০(তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন(ভূমি) ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।













