শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

ধর্মপ্রান মুসলিম পরিবারের জন্য রুচিসন্মত ইফতার সামগ্রী বিক্রিতে ফেনীর ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বিরয়ানী হাউজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৪:৩১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ধর্মপ্রান মুসলিম পরিবারের জন্য রুচিসন্মত ইফতার সামগ্রী বিক্রিতে ফেনীর ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বিরয়ানী হাউজ

 

মহিউদ্দিন মহি খন্দকার:

ফেনী জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ভিন্নমাত্রার আলাদা রুচিসম্মত ভোজন রসিকদের জেলা শহর ফেনী। এখানের বাসিন্দারা চাকুরী ব্যবসা বানিজ্য শিক্ষা ও সংস্কৃতিতে বহু পুরানো নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কুমিল্লা জেলাকে ছাড়িয়েছে বহু আগেই।

হোটেল রেস্তোরাঁ চাইনিজ হোটেল মিনি চাইনিজসহ রকমারী বাহারি খাবারের আয়োজনে মুখরিত থাকে প্রতিদিন গভীর রাত অবধি এই জেলা শহরের হোটেল রেস্তোরাঁ সমুহ।

আর হোটেল রেস্তোরাঁ চাইনিজ রেষ্টুরেন্ট সমূহের বিক্রি দেখলে অনেকেই দস্তুর মত তাজ্জব বনে যাবেন। তেমনি একটি হোটেল ফেনী জেলা শহরের ভোজন রসিকদের ঐতিহ্যের সাক্ষী ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড বিরয়ানী হাউজ।

এই হোটেলের খাবার মান এতই জনপ্রিয় ও রুচিসম্মত যে খাবার খাওয়ার জন্য একজন ভোজন রসিক খাবার রত অবস্থায় অন্যজন ভোজন রসিকের চেয়ার ধরে দাড়িয়ে থাকেন স্বাচ্ছন্দে মনের আনন্দে। নচেৎ অনেক বিলম্বেও ভোজন রসিক বসার আসন পাবেন না সেই শংকায়।

এসবের একমাত্র কারন হোটেলের সঠিক ব্যবস্হাপনা
মালিক পক্ষসহ হোটেল কর্মচারী, সুপার ভাইজার, ম্যানেজারদের ভাল ব্যাবহার ভোজন রসিকদের রুচিসম্মত ও মুখরোচক সুস্বাদু খাবার।

এই ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড বিরয়ানী হাউজের সাথে পাল্লাদিয়ে আরও বহু হোটেল রেস্তোরাঁ চাইনিজ রেষ্টুরেন্ট প্রতিষ্ঠান তৈরি হয়েছে এই ফেনী শহরের অলিতে-গলিতে কিন্তু তারা কিছুদিনের মধ্যেই অনেক লোকসান গুনে বিদায় নিতে হয়েছে।

ঐতিহ্যের প্রতিক হিসেবে সাক্ষী হয়ে রয়েছেন এই শহরের পুরাতন জেল রোড়ের ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড বিরয়ানী হাউজ।

ব্যাবসায় নিজস্ব স্বর্কীয়তায় মালিক পক্ষের আন্তরিকতায় ব্যবসায়ের প্রসারতা দিনদিন অনেক বৃদ্ধি পেয়ে আজ এই জনপদের জন প্রিয়তার শীর্ষে অবস্থানে এগিয়ে চলছেন ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ।

এই বাংলাদেশের বিখ্যাত রান্নার কারিগর যোবায়ের হাসান বাবুর্চির হাতের চোঁয়ায় শুধুমাত্র রুচিসম্মত খাবার পরিবেশন সহ সময়োপযোগী মুখরোচক রান্নার ব্যবস্থাপনা মাধ্যমে সুলভ মুল্য এবং মালিক শ্রমিকসহ সকলের ভদ্রব্যবহার তাদের ব্যবসার প্রসারতা বৃদ্ধি করেছে।

তাই ধর্মপ্রান মুসলিম পরিবারের রুচিসম্মত ইফতারের আয়োজনে ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড বিরয়ানী হাউজ প্রতি বৎসরের ন্যায় এই রমজানে ও অধিক জনসমাগম জানান দেয় যে তাদের মুখরোচক বাহারী ইফতার ফেনীবাসিকে আকৃষ্ট করেছেন।

এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকের কথা লিখনিতে লিখে শেষ করা যাবে না।
কারণ ফেনীজেলার সদর উপজেলাধীন বালি গাঁও ইউনিয়ন এর সুনাম ধন্য সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান মরহুম জনাব গোলাম নবী।

আজকের এই
(১) ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট পুরাতন জেল রোড় ফেনী
(২) ফেনী হোটেল ট্রাংক রোড় ফেনী
(৩) মহিপাল ফাইভ স্টার ফেনী
(৪)কিং ফাইভ স্টার কোর্ট বিল্ডিং ফেনী সহ অগণিত প্রতিষ্ঠান গড়ার কারিগর জনাব মরহুম গোলাম নবী

মরহুম গোলাম নবী তিনি ছোট ভেলা থেকেই এতিম,অসহায়,হতদরিদ্র,ছিন্নমূল,পাগল,দরবেশ দের প্রতি নিজের যতটুকু সাধ্য তাহা দিয়ে সেবা করে এই ফেনীর জনপদে মানবতার ফেরিওয়ালার শীর্ষস্থান দখল করে নিয়েছেন আন্তরিকতার মাধ্যমে।
উনার অবর্তমানে উনার সুযোগ্য সন্তান জনাব ইউছুপ চৌধুরী বাবা কতৃক মানব সেবার মান বজায় রেখে বর্তমানে ফেনী রাঝাজীর দিঘির পূর্ব পাড়ের মসজিদ এবং এতিমখানার এতিম দের দেখ ভালো খাওয়া পরিবেশন করছেন প্রতিনিয়ত।
ফেনী সদরের বালি গাঁও ইউনিয়ন এর সুন্দর পুর আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দেখ ভালো এবং এতিম দের খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছেন উপরোক্ত হোটেল ব্যাবসার মাধ্যমে।

তাই ফেনী সহ দেশে এবং প্রবাসের আপামর জনসাধারণের প্রতি বিনীত আহবান আপনার ১ টি টাকা এই হোটেল গুলোতে খরচ করলে তার একটি অংশ দুস্থ মানুষ এবং এতিমদের সেবায় ব্যায় করা হয় সেইমতে আপনিও মানব সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।