শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ভুয়া মামলার কপি দিয়ে সাংবাদিকসহ জনসাধারণকে হয়রানি, মাহমুদুল কবির নয়ন ও বিপ্লবের শেষ কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:২৭ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ভুয়া মামলার কপি দিয়ে সাংবাদিকসহ জনসাধারণকে হয়রানি, মাহমুদুল কবির নয়ন ও বিপ্লবের শেষ কোথায়?

 

রিপোর্টার ঢাকাঃ

মাহমুদুল কবির নয়ন এর ভেরিফাই ফেসবুকে সাংবাদিক নেতা জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সাইবার ক্রাইমের একটি মামলার কপি প্রকাশ হয়, যা তৎক্ষণাৎ প্রশাসন বিভাগে মাঠে প্রস্তাব লাভ হয়, তখনই প্রশাসন অনুসন্ধানে নামে এবং প্রমাণ পায় যে পুরা মামলাটি ভুয়া, মামলাটিতে সাইবার অপরাধ ট্রাইব্যুনাল বিচারক জুলফিকার হায়াত স্যারের কথা উল্লেখ্য করা হয়, যদিও একটি মামলা একটি বাদী যখন কোর্টের মাধ্যমে উপস্থাপন করে সেখানে একটি বিচারও মামলাটি তদন্তের ভার দেয় যে কোন প্রশাসনিক দপ্তরে, এখানে শুনানির কথা না বলে এই বাটপার নয়ন পিটিশনের কথা বলে জনগণকে হয়রানি করে চলেছে। যদিও মামলাটি সমস্ত কপি এবং মামলার নাম্বার তিনি উল্লেখ করেন নাই। পরবর্তীতে প্রশাসন বিভাগের নাম ঠিকানা সমস্ত কিছু ডকুমেন্টারি সার্চ করে করে অনলাইনের মাধ্যমে যখন তলব নেয় আসলে এই ধরনের কোন অভিযোগ অনলাইনে পাওয়া যায় নাই, যদিও সাইবার ক্রাইম থেকে শুরু করে বর্তমানে ডিজিটাল বাংলাদেশে প্রত্যেকটি কোর্টে প্রত্যেকটি মামলা ডিজিটাল হিসেবে ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং সার্চ করলে পাওয়া যায়।
শুধু তাই নয় এখানে যে ধরনের তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে সেটি সম্পূর্ণ রাষ্ট্রদৈহিত অপরাধের শামিল হিসেবে গণ্য হয়, এবং এই নয়ন পূর্বে একই সাইবার ক্রাইমের মামলার হিসেবে একটি কাগজ তার নিজের ভেরিফাই ফেসবুক পেইজে পোস্ট করেন সেটিও ভুয়া প্রমাণিত হয়, এবং পল্লবী থানাতে যে শেখ তিতুমীরের নামে জিডি করা হয় সেটিও ভুয়া প্রমাণিত হয়। যাহার নির্ধারিত প্রমাণপত্র দাখিল করিয়া বিভিন্ন পত্রিকার সহ আইপিটিভিতে প্রকাশিত হয়, যদিও সাম্প্রতিক সময়ে তার সহযোগী বিপ্লব আহমেদ সহ জায়েদ নামে প্রত্যেকের নেশাগ্রস্ত অবস্থায় এবং বিভিন্ন নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন পত্রিকায় কার্ড বানিয়ে দিবে বলে এবং পিআইডি কার্ড বানিয়ে দিবে বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর বিভিন্ন থানায় জিটি রয়েছে।
অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তাহার ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়।
নিউজের প্রথমে বিচারের দিন যে বিচারকের কথা উল্লেখ করা হয় প্রশাসন টিম তাদের সত্যতা জানার জন্য বিচারকের দ্বারস্থ হইলে প্রমাণিত হয় যে সে বিচারক গত কয়েকদিন যাবৎ কোটে কোন মামলার উপস্থাপনা করেন নাই তিনি ছুটিতে রয়েছেন।

এই বিষয়ে মানবতার সেবক ভুক্তভোগী অসহায় সাংবাদিকদের প্রতিবাদী কন্ঠ সাংবাদিক নেতা শেখ তিতুমীর আকাশকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার প্রতিষ্ঠানের একাধিক কর্মী দৈনিক বৈষমাপ্ত পত্রিকার ভুয়া সম্পাদক বিপ্লব আহমেদ এর ধারা প্রতারিত হয়েছে এবং কর্ম করিয়া বেতনের আশায় সর্বোচ্চ মহলে উপস্থাপন হইয়াছে কিন্তু কোন বিচার পাই নাই।
ঠিক একইভাবে জায়েদ ও নয়ন এই দুজনের ধারায় দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার নিবন্ধন নাম্বার ভুয়া প্রমাণিত হওয়ার পর তিনি দফায় দফায় নয়নের সমস্ত চক্রান্ত এবং ভুক্তভোগীদের বিচার পাইয়ে দিতে প্রশাসনের সর্বোচ্চ মহলে অবস্থান নিলে, সাম্প্রতিক সময়ে তারা সাংবাদিক পরিচয় মিরপুরে একটি ইউনিভার্সিটিতে হামলা চালায় হামলায়, প্রায় আড়াই কোটি টাকার মতো মালামাল ইহাদের ধারা লুটপাত হয় এবং ইউনিভার্সিটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যদিও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বিচারের দায়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সমাধান পায় নাই, কিন্তু এই ঘটনার ভুল চক্রান্তকারী মাহমুদুল কবির নয়ন, বিপ্লব আহাম্মেদ জায়েদ খান সহ কিছু সন্ত্রাসী অজ্ঞাতনামায় দায়ের করিয়া ঢাকা জর্জ কোর্টে একটি অভিযোগ দায়ের করা হয়, পুনরায় সেই অভিযোগের ভিত্তিতে গণপ্রজাতিত বাংলাদেশ সরকারের সর্বোচ্চ প্রশাসন বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনলী নিরাপত্তা বিভাগে তাদের নামে একটি অভিযোগ দায়ের করা হয়, অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সুবিচারিক কর্মকর্তাদের মাধ্যমে সঠিক বিচার পাইয়ে দিতে হাইকোর্টকে নির্দেশনা জারি করেন, সেই নির্দেশনার ভিত্তিতে মহামান্য হাইকোর্ট গত রবিবার আসামিদেরকে দ্রুত আইনের আওতায় এনে ইউনিভার্সিটিকে তার প্রতিষ্ঠাতা কে সর্বোচ্চ মর্যাদায় বসানোর জন্য নির্দেশ প্রদান করে, এ বিষয়ে ঢাকা মহানগর ডিবি হাতে সমস্ত মামলার এবং সমস্ত অপরাধীর নাম আজকে দাখিল করা হয়।
কথা থাকে যে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটি একটি সরকারি নিবন্ধিত এনজিও ব্যুরো এখানের কিছু নেতৃবৃন্দদেরকে বিভিন্ন হয়রানিমূলক হুমকি প্রদান করা এবং মিথ্যা তথ্য প্রদান করা জন্য কিছু সন্ত্রাসী সাংবাদিক নামের মহদের নাম উল্লেখ না করলেও ঢাকা মহানগর বিবিকে সম্পূর্ণ প্রমাণাদি সহ দাখিল করা হয়েছে। এবং মহামান্য হাইকোর্ট এই প্রতিষ্টিত সংগঠনের প্রতি সুদৃষ্টি রেখে সকল সাংবাদিক মহলকে পাশে থাকার জন্য উক্ত প্রতিবেদনে উল্লেখ করিয়াছেন।

উল্লেখিত থাকে যে উপরস্থ সকল আসামি এবং অজ্ঞাতনামা যে আসামিরা গাজীপুর ঢাকা এবং রংপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান করিতেছে, তারা বিগত সরকারের আমলে সাংবাদিকতার পেশার নামে জমি দখল এবং গাজীপুর সখীপুর সহ মৌচাক তেলিচালা হরিনাকী সহ বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষকে হয়রানি করে এবং ফরেস্টারদেরকে হয়রানি করে বিভিন্ন ভূমিদস্যু হিসেবে সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে আসছিলেন। তাহাদের নাম এবং বক্তব্য বিভিন্ন হয়রানি মূলক বিষয়গুলো স্থানীয় থানায় অভিযোগ দায়ের সহ সকল তথ্য আদি ঢাকা মহানগর ডিবিকে প্রধান করা হয়।
এ বিষয়ে আরো কিছু আপডেট তথ্য সাংবাদিক মহল থেকে প্রকাশিত হবে তার জন্য চোখ রাখুন জাতীয় অপরাধ দমন বিষয়ক জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার পেইজে।
বিশেষ দ্রষ্টব্য এবং দৃষ্টি আকর্ষণ পাঠকদেরকে করব নিউজ এর শেষে উপস্থিত সকলটি কথার বর্ণনা অনুযায়ী ডকুমেন্টগুলো দেয়া হইল সকলে মনোযোগ সহকারে দেখে সাংবাদিকদের সহযোগিতা করতে এবং এই ভুয়া প্রতারকদেরকে ধরিয়ে দিতে উপযুক্ত পুরস্কার ঘোষণা করবেন বলে শেখ তিত

1

সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম
সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো এসএসসি পরীক্ষা। তোমাদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং আত্মবিশ্বাসই তোমাদের সফলতার চাবিকাঠি। তোমরা ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বাকি মিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সুমন সিকদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনেকেই তাদের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন

1

কালকিনিতে গ্রাম আদালতের আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম
কালকিনিতে গ্রাম আদালতের আউটরিচ কার্যক্রম অনুষ্ঠিত
‎ এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ  মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বিভিন্ন সেবা  নিয়ে আলোচনা করেন
‎ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।ছাত্র ছাত্রীদের মাঝে প্রকল্প হতে প্রেরিত গ্রাম আদালতের লিফলেট বিতরণ করেন এবং গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করি। গ্রাম আদালতে কি কি বিরোধ নিষ্পত্তি করতে পারে এবং গ্রাম আদালতের মাধ্যমে সবোর্চ্চ কত টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে
‎সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।উপজেলা কো-অর্ডিনেটর বলেন ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের পরিবারের সকল সদস্যদের এবং পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাইকেই গ্রাম আদালতে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা লিফলেটের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাওয়া যায়। গ্রাম আদালতে ফৌজদারী মামলার ফি ১০ টাকা দেওয়ানি মামলার ফি ২০ টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না। তিনি সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন গ্রাম আদালতের প্রচার করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে হবে এবং গ্রাম আদালতের সুবিধা গুলো সাধারনত জনগনকে জানাতে হবে। আপনাদের প্রচারের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ যেন ছোট ছোট বিরোধ গুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নিষ্পত্তি করতে পারে এবং সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে ন্যায়বিচার পায় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সকলের কাজ করতে হবে। ইউনিয়ন  পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে। তাই বলবো
‎অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।

1

সাভারে রাজস্ব বাড়লেও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম
সাভারে রাজস্ব বাড়লেও সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে কাজ করতে অস্বীকৃতি জানানোর কারণেই একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

জাকির হোসেন বলেন, ‘আমি সব সময় সরকারি নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিয়মবহির্ভূত কাজ করাতে ব্যর্থ হয়ে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এতে আমার স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে এবং আমাকে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার দায়িত্বকালীন সময়ে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায়ের পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা আমার কাজের স্বচ্ছতা ও নিষ্ঠার প্রমাণ বহন করে।’

প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল নিবন্ধিত হয়, যার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিলের সংখ্যা ছিল ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় বেড়ে দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

এছাড়া ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিল থেকে ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা রাজস্ব আদায় হয়। অপরদিকে ২০২৬ সালের একই সময়ে ৫ হাজার ৪৩৪টি দলিল নিবন্ধিত হলেও রাজস্ব আদায় বেড়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।

তিনি দাবি করেন, ‘তথ্য বিশ্লেষণে স্পষ্ট যে, ২০২৫ সালের প্রথম তিন মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এটি প্রমাণ করে যে, আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করছি।’

অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।