শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্গাপুর পৌর বিএনপির উদ্যোগে ৮ও ৯ নং ওয়ার্ড এর ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:০০ এম ই-পেপার প্রিন্ট ভিউ
দুর্গাপুর পৌর বিএনপির উদ্যোগে ৮ও ৯ নং ওয়ার্ড এর ইফতার ও দোয়া মাহফিল

 

আলামিন ইসলাম নাজমুল :

নেত্রকোণার দুর্গাপুরে পৌর বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌর শহরের ইসলামপুর ডাকুমারা ঈদগাহ মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে।

এই আয়োজনে দেশবাসী এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ইফতার আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দুর্গাপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন,পবিত্র মাহে রমজানে গরীব,অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষদের নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী সহ সকলের মঙ্গল কামনা করা হয়েছে।

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ ও সদস্য সচিব হারেজ গণি। এই আয়োজনে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব এবং ১ নং সদস্য খান সুমন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশ,পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান,সদস্য সচিব নুরুজ্জামান জনি , যুগ্ন আহবায়ক সানি ডালি ,
এবং ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ

ইফতার আয়োজন সফল করতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রিয়াজুল করিম এবং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম