শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুড়িগ্রামে ভিজিএফ এর ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১:৫৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কুড়িগ্রামে ভিজিএফ এর ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ এর চাল আত্বসাতের চেষ্টা কালে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ মার্চ) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসার একটি রুম থেকে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২১ মার্চ) নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এই ইউনিয়নের ৪ হাজার ৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২৬০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এসব চাল দুস্থ পরিবারের মধ্যে বিতরণ না করে অন্যত্র সরিয়ে আত্বসাতের চেষ্টা করেন। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শনিবার নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান নেতৃত্বে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসার একটি রুম থেকে ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে একাধিক বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন বলেন, “চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজন দিয়ে চাল উত্তোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাল পাচ্ছে না।”
অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমের কাছে জানতে চাইলে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের যা করণীয় করেন।”
নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “চাল জব্দ করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম