বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ঢাকার মূল সড়কে কোনো রিক্সা চলাচল করতে পারবে না এনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৪৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঢাকার মূল সড়কে কোনো রিক্সা চলাচল করতে পারবে না এনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার মূলসড়কে কোনো রিক্সা চলাচল করতে পারবে না। রিক্সা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহয়তায় এইসব রিক্সার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (১৩ মে ২০২৫) রাজধানীর আসাদগেট এলাকায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ডিএনসিসির প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, এ সমীক্ষায় দেখা গেছে ২০ শতাংশ দুর্ঘটনা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে হচ্ছে। এগুলো কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় নাই। প্রায়ই দেখা যায় পথচারীদের উপর উঠে যাচ্ছে, অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফিরতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিক্সার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরী রিক্সা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিক্সাও অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়া ও নির্ধারিত থাকবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, একটি জাতীয় পরিচয় পত্রের জন্য একটা রিক্সা লাইসেন্স দেয়া হবে। চলমান রিক্সা নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তাবৃন্দ ও ডিএনসিসির অঞ্চল-৫ এর কর্মকর্তাবৃন্দ ।

1

বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪০ পিএম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার হলরুমে বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে ও খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতায় এসময় উপস্থিত ছিলেন চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম,পূবালী ব্যাংক বকশীগঞ্জ শাখার ম্যানেজার ফারহানা রহমান সীমুন, ডাঃ আব্দুল আল মুত্তাকী জীবনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি’রা।

1

কুমিল্লার লালমাই উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন স্থানীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:৪২ পিএম
কুমিল্লার লালমাই উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন স্থানীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

 

মোহাম্মদ উল্লাহ = কুমিল্লার জেলা প্রতিনিধিঃ

১৩ জুন (শনিবার) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর সম্পাদক ও প্রকাশক,যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এনএস কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি, লালমাই উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মজুমদার রকেট, উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. বেলাল হোসেন এপিপি,উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, সদস্য সচিব মো. মাহফুজুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মানিক মিয়া,বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলুর রহমান মিন্টু, অপু,উপজেলা ছাত্রদল নেতা রায়হানুল রাজু,আল আমিন অয়ন,আরিফুল ইসলাম মজুুমদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকা নিজস্ব প্রতিবেদক তোফায়েল মাহমুদ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোস্তফা কামাল মজুমদার রুবেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আজহারুল ইসলাম আজহার,স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার বিশেষ প্রতিনিধি ডাঃ মহিন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা, সাপ্তাহিক জবানবন্দি পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক ও অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধি রোকসানা মজুমদার সুখী, সাবেক দপ্তর সামছুল আলম মনির,শিক্ষা সম্পাদক ও ডেইলি নিউজ বাংলা ২৪ প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, ক্র‍ীড়া সম্পাদক, দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা ও এসডি টেলিভিশন উপজেলা প্রতিনিধি আহসান উল্লাহ রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকা উপজেলা প্রতিনিধি খন্দকার আবাদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম, সদস্য ও দৈনিক কুমিল্লা ডাক উপজেলা প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন,সদস্য ও সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা উপজেলা প্রতিনিধি মনসুর লোকমান রাকিব,সদস্য ও সাপ্তাহিক চলন পত্রিকা নিজস্ব প্রতিবেদক মোঃ ইউসুফ হোসেন, শিক্ষা নবীশ মোঃ কাউছার আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে।”
সভা শেষে সাংবাদিক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আহ্বান জানান।

1

বকশীগঞ্জে বিদ্যুৎস্পষ্ট হয়ে প্রাণ গেল বয়স্ক গৃহবধূর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম
বকশীগঞ্জে বিদ্যুৎস্পষ্ট হয়ে প্রাণ গেল বয়স্ক গৃহবধূর

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসত ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম চন্দ্রাবাজ গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়িতে মিলাদের আয়োজন করেন বৃদ্ধা শামসুন্নাহার। মিলাদ শেষে মধ্যরাতে শুয়ে পড়েন তিনি। সকালে ঘর থেকে তিনি বের না হলে বাড়ির লোকজন তার ঘরে যায় এবং হাতে বিদ্যুৎ এর তার জড়ানো দেখতে পায়।

পরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা  জানান, স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা শামসুন্নাহার নিজ ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে ও মেয়ে দুজনই ঢাকা থাকেন। শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৮ টার মধ্যে যেকোন সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তিনি আরো বলেন এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।