শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বিক্রির সময়   তিন জন আটক ও প্রধান শিক্ষক পলাতক 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৯:২৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বিক্রির সময়   তিন জন আটক ও প্রধান শিক্ষক পলাতক 

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বিক্রির সময় একটি ট্রাক জব্দ সহ তিন জন আটক।

নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি বই কেজি দরে বিক্রির উদ্দেশ্যে স্কুল থেকে বের করে। এ ঘটনা জানাজানির পর থেকে পলাতক রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান।

বৃহস্পতিবার দুপুরে বই বিক্রির সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উপস্থিত হন।
স্থানীয়রা জানান, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে  বাজারে বিক্রি করে দিয়ে ছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনও কে খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুল ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলেও স্থানীয়রা জানান। প্রধান শিক্ষক মো. মজিবর রহমান এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ জানান, নতুন বছর ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, বই বিক্রি বিষয়টি আমি জানি না।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা অফিসার বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে সে মোবাইল রিসিভ করেনি। তার বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম