মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পের সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পের সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন

 

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ, প্রায় ৩.৫ কোটি মানুষ সমুদ্র উপকূলীয় অঞ্চলে বসবাস করেন। ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পটি সমুদ্র সৈকতে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীবন ও জীবিকার সহায়তার জন্য কাজ করছে।
কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, কলাপাড়া এবং চরফ্যাশন উপজেলাসহ দেশের মোট দশটি স্থানে ১৪০ জন ব্লু-গার্ডকে (স্থানীয় স্বেচ্ছাসেবক) সংযুক্ত করা হয়েছে। এই সকল স্থানীয় স্বেচ্ছাসেবকগণ মাসে দুইবার সমুদ্র তীর থেকে প্লাস্টিক, ছেঁড়া জালসহ সমুদ্রের জন্য ক্ষতিকারক বর্জ্য ও আবর্জনা সংগ্রহের পাশাপাশি সমুদ্র থেকে মাছ আহরণ শেষে ফিরতি নৌকা থেকেও আবর্জনা সংগ্রহ করেন।
বর্তমানে ২০২৪ সালের সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজনে উদযাপন শুরু হয় এবং এতে ব্লু গার্ড, সিটিজেন সায়েন্টিস্ট, ল্যান্ডিং সেন্টারভিত্তিক মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় স্টেকহোল্ডার, ইকোফিশ-২ টিমের সদস্যসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। র‍্যালির পরে তারা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য সম্পদের ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। সামুদ্রিক দূষণের ঝুঁকি, বিশেষ করে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিকগুলোও আলোচনায় উঠে আসে। ইকোফিশ-২ প্রকল্প সামুদ্রিক পরিবেশে বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং উপকূলীয় সম্প্রদায়ের মধ্যে দীর্ঘস্থায়ী চিন্তা-চেতনার পরিবর্তনে উৎসাহিত করে।
মৎস্য অফিস টেকনাফের ফিন্ড অফিসার শহিদুল আলম বলেন, “সাগরে জীববৈচিত্র রক্ষায় জেলেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সামুদ্রিক দুষন রোধ করতে না পারলে ভবিষ্যতে আমাদের সাগর থেকে মাছ হারিয়ে যাবে।“
এলএফসিসির সভাপতি জাহিদ হোসেন বলেন, “আমাদের সাগর আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যদি আমাদের সমুদ্র-সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে টুরিস্ট স্পট হিসেবে আমাদের ঘাটের সুনাম বাড়বে।“ ব্লুগার্ড জাহাঙ্গীর ভবিষ্যতে প্লাস্টিক দূষণ রোধে জেলেদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
ইকোফিশ -২ প্রকল্পের গবেষণা সহযোগী নাসরুল্লাহ আল মামুন প্রোগামের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে বলেন, যেভাবে প্লাস্টিক দুষন বাড়ছে আমরা সচেতন না হলে আগামী ২০৫০ সাল নাগাদ সাগরে মাছের পরিবর্তে শুধু প্লাস্টিক ভেসে বেড়াবে। উপস্থিত সকলকে আজ থেকেই সাগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেন। ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহকারী সোহেল রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং বলেন সামুদ্রিক দূষন বাড়তে থাকলে ভবিষ্যতে সামুদ্রিক পরিবেশে, ইকোনমি ও জীবনমানের ওপর প্রভাব পড়বে।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।