শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

আমিরাতে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:৫২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আমিরাতে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

ওবায়দুল হক মানিক -আমিরাত ভ্রাম্যমান প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার আমিরাতের আজমানের চার তারকা হোটেল “ব্ল্যাক রামাদার ম্যাজেস্টিক বলরুমে” জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন “বাংলা টিভির” বাংলাদেশ থেকে সম্প্রচারের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই উপলক্ষে সিআইপি এবং বিশিষ্ট ব্যবসায়ী সংবর্ধনার আয়োজন করে “বাংলা টিভি দুবাই ও উত্তর আমিরাত দর্শক ফোরাম। জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী ও মাহাবুব হাসান হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “বাংলা টিভির” দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি।বাংলা টিভি দুবাই ও উত্তর আমিরাত দর্শক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ের নেফলেক্স গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এ কে আজাদ সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী আমিরাতি ব্যবসায়ী, বু আবদুল্লাহ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হিজ এক্সিলেন্সি ‘ডক্টর বু আব্দুল্লাহ’, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আজমান রয়েল ফ্যামিলির সদস্য হিজ এক্সিলেন্সি ‘মুহাম্মদ সাঈদ আল নোয়াইমি’।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড সোমালিয়া ২০২৫ মিস জায়নাব জামা, বলিউড এক্ট্রেস মিস আয়রা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই ও উওর আমিরাতের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, দুবাইয়ের আলম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ‘আলম রাজা মিয়া সিআইপি, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের জেনারেল সেক্রেটারি নেসার রেজা খান, আজমানের নুর আল মদিনা রিয়েল এস্টেটের চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ইউ এ ই এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম খান, আল বাদার গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম সিআইপি, আল ইয়ারমুক গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কুদ্দুস, আরাদ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলিম উদ্দিন, এমএমসি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মোঃ শাহজাহান।
বক্তব্য রাখেন আজমান কমিউনিটি নেতা আব্দুল আলীম সিআইপি, হাজী আব্দুল করিম সিআইপি, বদরুল চৌধুরী সিআইপি, কমিউনিটি নেতা ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু, কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা সিকদার সাফায়েত উল্লা, মোর্শেদ কাদের মুন্না সহ আরো অনেকে।আরো উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, কমিউনিটি নেতা আহামেদ জাহাঙ্গীর, কমিউনিটি নেতা মোঃ আজিম, ইমাম হোসেন পারভেজ, হারুনুর রশিদ রঙ্গু সহ আরো অনেকে।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।