শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচরে রাতের আঁধারে গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা।

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচরে রাতের আঁধারে গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা।

  মো: ইমরান আলী আকন্দ -স্টাফ রিপোর্টার (জামালপুর)-দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জে চর আমখাওয়া ইউনিয়নে লংকারচর সকাল বাজার এলাকায় জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মধ্যযুগীয় কায়দায় রাতের আঁধারে ১৩ টি আকাশমনি কাঠের গাছ কেটে দুমড়ে মুচরে সম্পূর্ণ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

২৩ শে সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় এই ঘটনাটি ঘটে। জায়গা জমির পূর্ব শত্রুতা জেরে জেদের বশবর্তী হয়ে বিবাদী পক্ষগণ এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোঃ হাসান (৩০)। তিনি এ বিষয়ে বলেন, অভিযুক্ত মোঃ সাগর (২৫), মোঃ রিপন (২৫), আরো অন্যদের প্রচারণায় আমার এই ক্ষতি সাধন করেছে। আমি আমার জমিতে চাষাবাদ করে খাই  তার উত্তর পাশেই সরকারি রাস্তা সেখানে আমার জমিতে বেশকিছু আকাশমনি গাছের চারা লাগায়, গাছগুলো দীর্ঘ দেড় বছর যাবত পরিচর্যা করে আসতেছি এমতাবস্থায় আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে শত্রুতামূলক ভাবে আমার উক্ত জমির মধ্য লাগানো ১৩ টি আকাশমনির গাছ রাতের আঁধারে কেটে নষ্ট করে ফেলে, এর প্রতিবাদ করতে গেলে আমাকে হত্যার হুমকি ও গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সাথে আলাপ করলে এলাকাবাসী রবিচান ও মোস্তফা আমাদের জানায়, ঘটনার সময় সাগর ও রিপনকে ওই রাত্রে ঘটনাস্থল থেকে আসতে দেখা যায়। তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের ব্যবস্থা করা হোক না হলে যে কোন মুহূর্তে এলাকায় একটি অঘটন ঘটে যেতে পারে। অভিযুক্তদের পরিবারের সাথে আলাপ করলে তারা জানায় ঘটনার সময় তারা কেউ ছিলনা অন্য রাস্তা দিয়ে তারা এসেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম