শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ঢাকা ১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী ও পেয়েছেন যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:২২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঢাকা ১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী ও পেয়েছেন যারা

মোঃ মনির মন্ডল,সাভারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো।

এঅবস্থায় বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। কারণ ৫ আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগে নেমেছেন।

এই আসনে প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটার, তিনটি ইউনিয়ন যদি অন্য আসনের সাথে যোগ হয় সেক্ষেত্রে ভোটার সংখ্যা পরিবর্তন হতে পারে।

সরকারের পতনের পর ঢাকা ১৯ আসনে মাঠের রাজনীতি পুরো পাল্টে গেছে। বিএনপি-জামায়াতের নতুন করে সাজানো-গোছানো দলীয় কার্যালয় এখন নেতাকর্মীদের আনাগোনায় মুখরিত। নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য ইসলামী দলগুলো পুনরায় মাঠে সক্রিয় হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, মিটিং-মিছিল এলাকায় এলাকায় উঠান বৈঠক, পথসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের পক্ষে জনমত যাচাইয়ে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন।

এ আসনের মানুষ এখন অপেক্ষায় রয়েছেন নিজেদের মত প্রকাশের।

যদিও বিএনপিসহ অন্যান্য দলের হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে

সূত্র বলছে, মনোনয়নের ক্ষেত্রে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করবে বিএনপি।

তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে। এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসাবে সেট করা হয়েছে।

এই যোগ্যতাগুলো যাদের নাই তারা বাদ পড়বেন মনোনয়ন তালিকা থেকে।

এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন।

দ্বিতীয়ত, যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসাবে সুপরিচিত। তৃতীয়ত, ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনি এলাকায় বেশি জনপ্রিয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী, সৎ-যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন বলে ধারণা দলীয় নেতা কর্মীদের।

ইতিমধ্যে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বার কারাবরনের পাশাপাশি অর্ধশতা দিক মামলার আসামি হয়েছেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, তরুণ বয়োজ্যেষ্ঠ যুবকদেরকে সাথে নিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে চান। বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অংশ গ্ৰহন চোখে পড়ার মতো।

রাশেদুল আহসান রাশেদ তিনি ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক জীবনের সূচনা করে, সফল ভাবে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে গুমের শিকার ও কয়েক বার কারাবরনের পাশাপাশি প্রায় অর্ধশত মামলার আসামি হয়েছেন তিনি। দলীয় নেতা কর্মীদের কাছে সৎ ও সাহসী সহ যোদ্ধা হিসেবে পরিচিত। তিনি ২০১৮ সালেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি তিনি, তরুণ বয়োজ্যেষ্ঠ যুবকদেরকে সাথে নিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে চান।

সম্ভাবনা নতুনত্ব ও পরিবর্তনের অঙ্গীকার স্লোগান কে সামনে রেখে কাজ করতে চান তিনি।

জামাল উদ্দিন সরকার-তিনি ছিলেন সাভার উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি,সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাভার উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে উনি উনার দায়িত্ব পালন করেন।(২০০৩-২০১১) প্রথম মেয়াদে এবং (২০১১-২০১৬) সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তেতুলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন এবং সফলতার সহিত নিজের দায়িত্ব পালন করেন। এই প্রবীণ রাজনীতিবিদ বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানা যায়। তিনিও দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্ৰহন করছে, সাধারণ মানুষ কে দলের কর্মকাণ্ড ও তার সুফলের বার্তা পৌঁছে দিচ্ছেন।

আইয়ুব খান তিনি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণার পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডে সময় পার করছেন তিনি, দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানান একাধিক সূত্র ও দলীয় নেতা কর্মীরা ।

এডভোকেট শেখ শওকত হোসেন, তিনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনীত ঢাকা ১৯ আসনের প্রার্থী ও আহব্বায়ক ঢাকা জেলা গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ থেকে রাজনৈতিক জীবনে তার পদার্পণ, শেখ শওকত সৎ ও যোগ্য ব্যক্তি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, দলে থাকার পূবেও নানা ধরনের সাহায্য সহযোগিতা করেছেন,নিরাপরাধ মানুষ কে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে। সে যদি সংসদ সদস্য হতে পারে তবে এই আসনে আইন শৃংখলা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছেন অনেকে।

মাওলানা আফজাল হুসাইন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারী ও ঢাকা ১৯ আসনের মনোনীত প্রার্থী। সৎ ও ন্যায় পরায়ন ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের নিকট পরিচিত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নারীদের নিরাপদ কর্মসংস্থানের সৃষ্টি ও দেশের দুর্নীতি ও চাঁদাবাজি রোধে নিজের কাজের মাধ্যমে ভূমিকা রাখতে চান।

সাধারণ মানুষের ধারণা এবারে নির্বাচন অন্যান্য সময়ের তুলনায় অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, ভোটারদের মন জয় করতে না পারলে নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে বলে ধারণা তাদের।

1

যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশ সরকারের মাননীয়  পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

1

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামের তিন যুবক ধান কাটতে হাওরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর জামাল (২৬), জালাল (২২) ও তোফাজ্জল হোসেন (২২) নিজ বসতঘর থেকে বের হয়ে পাগনা হাওরের নিলক্যা হাওরে তাদের জমিতে ধান কাটছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নুর জামাল ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলুকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত গাভী দুটি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৫০) ও রুকুল মিয়া (৪৭)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

1

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

oplus_0

 মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধঃ

জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ  করেছে বিএনপির নেতারা।

শনিবার ১৮ই এপ্রিল  দুপুরে  হাইস্কুল মোড় এলাকায়, ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা

ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,

সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সহ আরো অনেকেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,

বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।