শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী

 

মোঃ কামাল হোসেন প্রধান  – জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। অদ্য ২ সেপ্টেম্বর মঙ্গলব ২০২৫ ইং মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর মডেল থানারঅফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় স্ত্রী তানিয়াকে (২৫) আটক করেন শিবপুর মডেল থানার পুলিশ পুলিশ। ভুক্তভোগী মোঃ হাসান মোল্লা (২৮) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঠালতলা গ্রামের শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মোল্লা ট্রাক চালিয়ে প্রতিদিনের মত সকালে বাড়ি ফিরে আসেন, বাড়িতে এসে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন তার পুরুষাঙ্গ দিয়ে রক্ত জড়ছে এবং মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে কাতরাতেছিলেন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী ঘাতক স্ত্রী তানিয়াকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন,অভিযুক্ত নারী থানা পুলিশের হেফাজতে আছে,লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম