শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

টেকনাফে হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির কর্মী সম্মেলনে শাহজাহান চৌধুরী। দেশ দখল দারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
টেকনাফে হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির কর্মী সম্মেলনে শাহজাহান চৌধুরী। দেশ দখল দারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা ভ্রাম্যমান  প্রতিনিধি:

টেকনাফের বিশাল কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে  সাবেক সাংসদ  আলহাজ্ব শাহ জাহান চৌধুরী  বলেছেন দেশ দখল দারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টায় রঙ্গীখালী ঈদগাহ ময়দানে
হ্নীলা দক্ষিণ বিএনপি’র সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক জুহুর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বলেছেন গত ১৭ বছর ধরে আওয়ামীলীগ সরকার বিএনপি নেতা কর্মীদের মামলা হামলাও গায়েবী মামলা দিয়ে ব্যাপক হয়রানী করেছেন,বাড়ীতে পুরুষ লোক নাপেয়ে অন্তসত্বা মহিলাদের ধরে নিয়ে নানা নির্যাতনের পর জেল হাজতে পাঠিয়েছেন এমন কি শিশুরা পর্যন্ত এই নিড়যাতন থেকে  রেহায় পায়নি। এসময় তিনি আরো বলেছেন আমাদের অতীতে করা উন্নয়নের উপর ভরকরে আওয়মী বাকশালী সরকার উন্নয়নের বরাদ্ধ পকেটস্থ করে  টেকনাফ ও উখিয়া এলাকায় মাদক নির্মূলের নামে নিরীহ শত শত মানুষ  কে রাষ্ট্রীয় ভাবে খুন করেছেন,ওসি প্রদীপ কে দিয়ে শত শত  নারীদের করেছে গণধর্ষণ।
এসময় রঙ্গীখালী এলাকার নির্যাতিত বিএনপির জন্য শহীদ পরিবারের সন্তান  যুবদল নেতা শাহ আলমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শাহ জাহান চৌধুরী বলেছেন আওয়ামীলীগের দুসররা দীর্ঘ বছর পূর্বে যুবদল নেতা শাহজালাল ও ছৈয়দুল আমীন কে এএলাকায় হত্যা করে ছিল এবং তাদের পরিবারের সদস্য বিভিন্ন মিথ্যামামলায় জড়িয়ে হয়রানী করে আসছিল এসবের বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে ইনশা আল্লাহ।
গত ৫ আগষ্ট  ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে ফ্যাসিস্ট সৈরাচারী আওয়মী সরকারের ডাইনী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দেশ ছেড়ে পালালে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে শুকুরিয়ার মস্তক অবনত করে সেজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর কাছে জালিমের জুলুম থেকে রক্ষা পেয়েছে বলে শুক্রিয়া আদায় করেছেন, এই সরকার দীর্ঘ ১৭ টি বছর মানুষ কে শূধু জুলুমই করেছে ভাগ্যন্নোয়নের জন্য কোন কিছু  করেনি, কল কারখানা শুন্য এই উখিয়া  টেকনাফে  একদিকে ইয়াবার অজুহাতে নাফনদী বন্ধ অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রেখে  এলাকায় চুরি ডাকাতি,সন্ত্রাসী ও অপহরণ বাণিজ্য  জিঁয়ে রেখেছেন।
আমাদের কাজ হচ্ছে  বর্তমান অন্তবর্তীকালীন  এই সরকার কে দেশ সংস্কারের কাজে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ ও অংশ গ্রহণ মূলক নির্বাচনের  ব্যবস্থা করা  নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে তবে আমাদের আন্দোলন স্বার্থক হবে। তাই সবাইকে এক্যবদ্ধ থেকে কাজ করতে আহবান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাশেম আহমদ সিআইপি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক এডঃ সেলিমুল মোস্তফা, এএইচ এম ওসমান গণী। যুগ্ম সম্পাদক জামাল ছাদেক, টেকনাফ উপজেলা যুবদলের আহব্বান মোহাম্মদ কাইয়ুম, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জলাল উদ্দীন চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জাহেদুর রহমান,
জেলা যুবদলের সদস্য মোক্তার আহাম্মদ, মানবাধিকার সম্পাদক নাছির উদ্দীন রাজ, যুবদলের যুগ্ম আহব্বায়ক নুরুল হুদা, প্রবাসী মক্কা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মিল্কী, হ্নীলা উত্তর বিএনপির সাবেক সভাপতি আলী আহম্মদ, আবছার কামাল নোবেল, সেন্টমার্টিন বিএনপির সভাপতি নুরুল আলম, দঃ বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দীন,সহ সভাপতি আবুল আলম,   উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হারুন, শ্রমিক দলের সভাপতি হোছন আমিন, হ্নীলা দক্ষিণ যুবদলের আহবায়ক সেলিম সর্দার, সদস্য সচিব মোঃ সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক শামীম চাকলা দার, রংগীখালী মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম,  সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সৌরভ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ মনির, সাংগঠনিক ৩, ৪,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি /সাধারণ সম্পাদক কালু সদাগর, আবুল মঞ্জুর, বশির আহাম্মদ, মোঃ ফেরদৌস, নুরুল আমিন, নুরু সদাগর সহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।####

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।