শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

ঝিকরগাছায় নিখোঁজের দুই দিন পর যুবদল নেতা রাসেল হোসেন উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঝিকরগাছায় নিখোঁজের দুই দিন পর যুবদল নেতা রাসেল হোসেন উদ্ধার

 

মোঃ ইস্রাফিল হোসেন- স্টাফ রিপোর্টার :

যশোরের ঝিকরগাছা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন নিখোঁজের প্রায় দুই দিন পর উদ্ধার হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

রাসেলের বন্ধু ও জিয়া সাইবার ফোর্স ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক জানান, রোববার দুপুর পৌনে দুইটার দিকে তারা খবর পান যে রাসেল হোসেন সাগরদাঁড়ি এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে তার ভাই ও স্বজনরা তাকে উদ্ধার করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কেশবপুর থেকে রাসেল হোসেনকে উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশের ডিবির একটি টিম কাজ করছে। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর এলাকা থেকে রাসেল হোসেন নিখোঁজ হন। নিখোঁজের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে রাসেল যশোর শহরের এয়ারপোর্ট কলোনিতে তার শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় নিজ গ্রামে ফিরে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এদিকে রাসেল হোসেন নিখোঁজের প্রতিবাদ ও দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান নেওয়ার পর পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

নিখোঁজের ঘটনায় রাসেল হোসেন কীভাবে এবং কোন পরিস্থিতিতে কেশবপুরে পৌঁছান—তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম