শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

1

শার্শার উলাশীতে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের লিফলেট বিতরণ ও নির্বাচনী উঠান বৈঠক,জনসমাগমে উৎসবমুখর পরিবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শার্শার উলাশীতে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের লিফলেট বিতরণ ও নির্বাচনী উঠান বৈঠক,জনসমাগমে উৎসবমুখর পরিবেশ

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক
লিফলেট বিতরণ নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বচনী প্রচারনার দিনব্যাপী উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৭ শে জানুয়ারী ২০২৬) সকালে উলাশী সরদারপাড়া ও উলাশী পূর্বপাড়া কালী মন্দির প্রাঙ্গণে এবং বিকেলে রামপুরের গুলদারপাড়ায় এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে আয়োজিত বৈঠকগুলো একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শহিদুল ইসলাম শহীদ বলেন, আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। আপনারা আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ নুরুজ্জামান লিটন ভাই এই এলাকার কণ্ঠস্বর হিসেবে সংসদে কথা বলবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা আমাদের জানা আছে। প্রবীণদের সম্মান, নারীদের নিরাপত্তা ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের রাজনীতি।

এ নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,
উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা বিএনপির নেতা রবিউল ইসলাম,উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাস, যুবদল নেতা লালটু বিশ্বাস,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থানীয় প্রবীণ ব্যক্তি ও নারী ভোটাররা রাস্তাঘাট, চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এ সময় বিএনপির সংসদ সদস্য প্রার্থীর পক্ষে উপস্থিত নেতারা এসব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়নের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।