রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ১৪৩২
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ১৪৩২

1

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল শ্রমিক বৃন্দরা ১৯৫২ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

শনিবার (২১ শে ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৮ টার সময় একুশের প্রথম প্রহরে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে আয়োজিত,
এ পুষ্পঅর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি,সাধারণ সিরাজুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির জাতীয় জীবনের প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

1

রাজৈর-এর সেনখালিতে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম
রাজৈর-এর সেনখালিতে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড

 

এস এম সোহাগ= কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ

মাদারীপুরের রাজৈর উপজেলার সেনখালি এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও খাল ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজৈর উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে খাল ভরাট করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই অভিযুক্তকে মোট ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জলাধার রক্ষায় অবৈধ মাটি কাটা ও খাল ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

1

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধা নিবেদন

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক আবেগঘন দিন। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং ত্যাগ, সংগ্রাম এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা দিনটি পালন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই বিশেষ দিনে মানুষ নানা উপায়ে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইং- ২১/০২/২০২৬ খ্রিঃ তারিখ ১২ঃ ০১ মিনিটে জেলা পুলিশ যশোরের পক্ষে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, যশোর মহোদয় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ”ক” সার্কেল, যশোর, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুুপার ”খ “ সার্কেল, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, অফিসার ইনচার্জ কোতোয়ালী , টিআই প্রশাসন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

1

যশোর মনিরামপুর থানার রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন শুটার সহ আটক ২ জন হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম
যশোর মনিরামপুর থানার রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন শুটার সহ আটক ২ জন হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং- ০৫/০১/২০২৬ তারিখ সন্ধা অনুমান ০৫:২৮ ঘটিকার সময় যশোর মনিরামপুর থানাধীন কপালিয়া বাজারে জনৈক আলম সরদারের দোতলা বিল্ডিং এবং জনৈক হাবিব এর মর্কেটের মাঝে কপালিয়া গ্রামে যাওয়ার কাচাঁ রাস্তায় ঝুমা বিউটি পার্লারের সামনে রানা প্রতাপ বৈরাগী দাড়িয়ে থাকা আবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে এবং হত্যা নিশ্চিত করার জন্য গলায় জবাই করে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার যশোর এর দিক নির্দেশনায় ডিবি এবং থানা পুলিশের চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে। ঘটনা স্থলের সিসি টিভি ফুটেজ, আধুনিক তথ্য প্রযুত্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিকটিম এর নিকতম আত্মীয় স্বজনসহ বিশ্বস্ত সোর্সের নিকট থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত্ব বিশ্লেষণ শুরু করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান, এএসআই (নিঃ) লাবলুসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ইং- ২০/০২/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৩:০০ ঘটিকার সময় রাজশাহী জেলার তানোর থানাধীন মোহাম্মদপুর গ্রামস্থ জনৈক আসমত আলী খান, পিতা-মৃত জান মোহাম্মদ এর বসতবাড়ি হতে মোঃ মাহমুদ হাসান হৃদয় (২৮) ও মোঃ শামীম হুসাইন (৩১) কে আটক করে। প্রাথমিকভাবে তারা হত্যার দ্বায় স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামীকে ইং ২০/০২/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীদের নাম ও ঠিকানাঃ-

১। নামঃ- মোঃ মাহমুদ হাসান হৃদয়(২৮)
পিতাঃ- হাবিবুর রহমান
মাতাঃ- মমতাজ বেগম
সাং- বারান্দি( পালবাড়ি মোড়)

২। নামঃ-মোঃ শামীম হুসাইন (৩১)
পিতাঃ-মৃত শহিদুল ইসলাম
মাতাঃ- আছিয়া বেগম
সাংঃ- বারান্দি পূর্ব পাড়া
উভয় ০৪ নং পায়রা ইউপি
থানাঃ- অভয়নগর
জেলাঃ- যশোর।

উদ্ধারঃ-
১। ০১টি 7.65 পিস্তল, একটি ম্যগজিন ও ০২ রাউন্ড তাজা গুলি
২। একটি ফোল্ডিং চাকু
৩। একটি পালসার মোটরসাইকেল।