1
সিংজোড়ায় কিশোরীদের অংশগ্রহণে প্রাণবন্ত ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :
নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে বাইতুল হিকমাহ পাঠাগারের উদ্যোগে মেয়ে শিশু-কিশোরীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রী সদস্যরা অংশ নেয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সিংজোড়া গ্রামর উসমানী হাউজে এ আয়োজন সম্পন্ন হয়। ধর্মীয় আবহ, সাংস্কৃতিক পরিবেশনা ও সচেতনতামূলক বার্তায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
আছরের নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে রোজার তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মুফতি মুফিদুল ইসলাম (সালমান)। তিনি রমজানের আত্মশুদ্ধি, নৈতিকতা, শালীনতা ও আদর্শ জীবন গঠনে রোজার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সাংস্কৃতিক পর্বে শিশু-কিশোরীরা ‘মাহে রমজান এলো বছর ঘুরে’, ‘শহর সেজেছে দেখো নতুন করে’ ও ‘হাদিই আঁধার পর্দা সরায় নতুন ভোরের রবি’সহ বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করে। পাশাপাশি তারা সামাজিক সচেতনতা ও ন্যায়ের পক্ষে কিছু বার্তাও তুলে ধরে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে শরবত, ফল, বুট-মুড়ি ও গোশত-খিচুড়ির মাধ্যমে ইফতার করা হয়। নামাজের পর শুরু হয় কাওয়ালি, যৌথ ও একক সংগীত পরিবেশনা, যা এশার নামাজ পর্যন্ত চলতে থাকে।
সমাপনী বক্তব্যে আয়োজক হাফেজ হাবিবুল্লাহ উসমানী পাঠাগারের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নারী সাহাবিদের জ্ঞান ও অবদান নিয়ে সংক্ষিপ্ত নসীহা পেশ করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও এখন ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসছে এবং মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখতে আগ্রহী।
আয়োজকরা জানান, শিশু-কিশোরীদের নৈতিক ও সৃজনশীল বিকাশে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।










