1
ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশায়
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) থানা রোডস্থ একটি কার্যালয়ে ইফতার পরবর্তী সময়ে কেক কাটে উপজেলা শাখার সমন্বয় কমিটির নেতাকর্মীরা।
এসময় তারা বলেন, গতানুগতিক রাজনীতির বৃত্ত ভেঙে মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। আমরা বিশ্বাস করি, ক্ষমতার উৎস কোনো ব্যক্তি বা পরিবার নয়, বরং সাধারণ নাগরিক।
গত ৩৬৫ দিনে আমরা রাজপথে মানুষের অধিকারের কথা বলেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সাধারণ মানুষের দুর্দশা ও প্রতিটি সংকটে এনসিপি সরব ছিল, আমরা সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
এতে উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়কারী মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আজহারুল ইসলাম দিপ্ত, যুগ্ম সমন্বয়কারী নাসরিন সুলতানা, মোসাব্বির, মো. শাহীন কাদির, সাদ্দাম হোসেন, বাবুল মিয়া, সুজাউদ্দিন প্রমুখ।










