বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

জনসেবায় হয়রানি বন্ধ ও বাজার স্থিতিশীলতায় কঠোর অবস্থান সরকারের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:২৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জনসেবায় হয়রানি বন্ধ ও বাজার স্থিতিশীলতায় কঠোর অবস্থান সরকারের
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার এবং কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা সামাজিক স্থিতি ও জনগণের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অয়োজিত ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকদের জনমুখী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বিলম্বের শিকার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাজার স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটি আমরা দেখি বিভিন্ন সময় মজুদদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে এইজন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।’
কৃষকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় এবং সার, বীজ ও সেচ সুবিধা সহজলভ্য হয় তা নিশ্চিত করতে হবে। কৃষিকে কেবল উৎপাদন হিসেবে নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়, সে ব্যাপারে জেলা প্রশাসকদের খেয়াল রাখতে হবে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা আরও কার্যকর, নিয়মিত ও দৃশ্যমান করার নির্দেশ দেন তিনি।
সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয় দয়া করে সে ব্যাপারেও আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে।’ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে ডিসিদের কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনিক অবস্থানের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে ডিসিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। খাদ্যে ভেজালের বিরুদ্ধেও সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তিনি।
তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে বছরজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, কেন খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু নির্দিষ্ট দিবস বা ঋতুতে সীমাবদ্ধ থাকবে? তিনি জেলা প্রশাসকদের পরামর্শ দেন যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলা সারাবছর চালু রাখা হয়। তরুণদের শারীরিক ও মানসিক এনার্জি সঠিক পথে চালিত করতে জেলা পর্যায়ে সাংস্কৃতিক কেন্দ্র ও অডিটোরিয়ামগুলোকে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য ভালো কাজের রাষ্ট্রীয় ও স্থানীয় স্বীকৃতির ঘোষণা দেন। তিনি বলেন, কোনো সাধারণ মানুষ যদি জীবন বাজি রেখে কাউকে উদ্ধার করে বা সামাজিক উন্নয়নমূলক কাজ করে, তবে তাদের নাম কেন্দ্রে পাঠালে জাতীয়ভাবে পুরস্কৃত করা হবে। এমনকি ভালো পারফর্ম করা শিক্ষকদেরও পুরস্কার দেওয়ার কথা ভাবছে সরকার। তিনি আক্ষেপ করে বলেন, ছোটবেলায় যেসব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ছিল, এখন তা অনেকটা অনুপস্থিত। মানুষের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির প্রতি দয়া এই মূল্যবোধগুলো ফিরিয়ে আনতে ছোট ছোট সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞান ভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য থাকবে না।’ ভাষণের এক পর্যায়ে তিনি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, সমাজে হয়তো শতভাগ বৈষম্য দূর করা কঠিন, যেমন সোনায় কিছু খাদ থাকে, তেমনি মানুষের সমাজে সামান্য কিছু বৈষম্য থেকে যেতে পারে, তবে সরকার তা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে বদ্ধপরিকর।
পরিশেষে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, সেটিই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ।’ এই বক্তব্যের পর তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।