রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

টাঙ্গাইলে সরকারি সফরের ১ম দিনে ব্যস্ত সময় পার করলেন মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১১:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
টাঙ্গাইলে সরকারি সফরের ১ম দিনে ব্যস্ত সময় পার করলেন মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার

রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আক্তার মহোদয়।

আজ ৭ অক্টোবর’২৪ রোজ সোমবার প্রথম দিনের সফরের শুরুতে দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে টাঙ্গাইল জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময় শেষে পূর্বনির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মন্ডপ দীর্ঘ সময় নিয়ে পায়ে হেঁটে পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিটি পূজা মন্ডপ কমিটির পূজারীবৃন্দদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সকলকে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেন।

পূজা মন্ডপ পরিদর্শন শেষে বিকেল ৫:০০ ঘটিকার সময় পাথরাইলের বিষ্ণুপুর উবিনীগ হৃদয়পুর বিদ্যাঘরে দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার মহোদয় বলেন- ” মন থেকে গড়া প্রতিমাকে ভাঙ্গা আমি কোনমতেই চিন্তা করতে পারিনা, আমি কোনভাবেই বিশ্বাস করতে পারি না। যারা এরকম চিন্তা করে সে যেই হোক মানুষ হতে পারে না।

আমি অত্যন্ত খুশি হয়েছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী সবাই আশ্বাস দিচ্ছেন, কিন্তু শুধুমাত্র কি প্রশাসন দিয়েই ঠেকানো যায়? আপনারা যারা জনগণ আমরা সবাই মিলে যদি একত্র হই, তাহলে কে ভাঙতে পারবে, কার এত সাহস আছে? কোনমতেই ভাঙতে পারবে না।

সেজন্য আমি বলছি আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেরই দায়িত্ব এটা রক্ষা করা।

আরেকটা জিনিস আমাদেরকে মানতেই হবে এটা যে ধর্মই হোক না কেন ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক কোথাও কি অন্যায়, হত্যাকাণ্ড জায়েজ আছে? এটা কি কেউ মেনে নেবে? কোন ধর্মই মেনে নেবে না।

টাঙ্গাইলের শাড়িকে রক্ষা করা আমাদের কর্তব্য। আমি উপদেষ্টা হওয়ার সাথে সাথে শিল্প মন্ত্রণালয়কে বলেছি অন্তপক্ষে টাঙ্গাইলের শাড়িটা রক্ষা করুন। ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন। টাস্কফোর্স গঠন করে দিয়েছেন।

৫আগস্টে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি হাজারো শহীদ এবং তরুণদের অঙ্গহানির মাধ্যমে তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কষ্টে কাতরাচ্ছে। তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে রক্ষা করতে হবে আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য নয়, একটি নতুন দেশ গড়ার জন্য। আমরা যেন একটি নতুন দেশ গড়তে পারি। এখানে কোন বৈষম্য থাকবে না কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান? এই পরিচয়ে যেন আমরা পরিচিত না হই, আমরা পরিচিত হই আমরা সবাই মানুষ এবং প্রত্যেকের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”

উক্ত মত বিনিময় সভায় টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সঞ্জয় কুমার মহন্ত, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেব খান সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

1

যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশ সরকারের মাননীয়  পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

1

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামের তিন যুবক ধান কাটতে হাওরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর জামাল (২৬), জালাল (২২) ও তোফাজ্জল হোসেন (২২) নিজ বসতঘর থেকে বের হয়ে পাগনা হাওরের নিলক্যা হাওরে তাদের জমিতে ধান কাটছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নুর জামাল ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলুকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত গাভী দুটি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৫০) ও রুকুল মিয়া (৪৭)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

1

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

oplus_0

 মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধঃ

জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ  করেছে বিএনপির নেতারা।

শনিবার ১৮ই এপ্রিল  দুপুরে  হাইস্কুল মোড় এলাকায়, ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা

ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,

সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সহ আরো অনেকেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,

বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।