শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ইনডোর প্লেগ্রাউন্ড ‘ওয়ান্ডারল্যান্ড’র যাত্রা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:৫২ এম ই-পেপার প্রিন্ট ভিউ
চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ইনডোর প্লেগ্রাউন্ড ‘ওয়ান্ডারল্যান্ড’র যাত্রা শুরু

ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আজ ১৫ নভেম্বর শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ইনডোর প্লেগ্রাউন্ড ‘ওয়ান্ডারল্যান্ড’ চালুর মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের জিইসি এরিয়াল লিজেন্ডে। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা, পিবিআই ( এডমিন) কাজী এনায়েতুল্লাহ কবির, বারকোডের চেয়ারম্যান মঞ্জুর আলম, লেমনগ্রাস রেস্টুরেন্টের চেয়ারম্যান ফায়াজ আহমেদ, ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের সিইও নুরুল হুদাসহ ওয়ান্ডারল্যান্ড পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জসিম উদ্দিন চৌধুরী বলেন, শিশুরা এখানের মনোরম পরিবেশে খেলাধুলার সুযোগ উপভোগ করবে। ইট-পাথরের শহরে শিশুদের বিনোদন ও শারীরিক–মানসিক বিকাশের সুযোগ কমে আসছে প্রতিনিয়ত। শিশুদের খেলাধুলার জায়গা নেই বললেই চলে। ফলে শিশুরা আসক্ত হয়ে পড়ছে স্মার্টফোনের প্রতি। এতে বেড়ে চলেছে তাদের শারীরিক ও মানসিক নানা রকম সমস্যা। যেমন দেরিতে কথা বলা, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে মিশতে না পাড়া, শারীরিক বৃদ্ধিজনিত নানা সমস্যা ইত্যাদি।
ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে উদ্দীপনা জোগায়, যা শিশুদের সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। এখনকার শিশুদের শৈশব কাটছে স্মার্টফোনে, যার পরিণাম বেশ ভয়ংকর। ওয়ান্ডারল্যান্ড একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান, যেখানে আমরা সব সময় শিশুদের সুবিধার জন্য কাজ করে যাচ্ছি। ওয়ান্ডারল্যান্ড’ চট্টগ্রামের জিইসি এরিয়াল লিজেন্ডে শুধু সীমাবদ্ধ থাকবে না, পুরো চট্টগ্রামেই কাজ করতে চায় তারা। যার পরিপ্রেক্ষিতে শীঘ্রই চট্টগ্রামের আরও কিছু প্রাইম লোকেশনে ওয়ান্ডারল্যান্ড উদ্বোধন করার আশা রেখে এ বিষয়ে ওয়ান্ডারল্যান্ড পরিচালক সাইফুল হোসেন মানিক বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি নতুন নতুন সব অভিজ্ঞতা চট্টগ্রামবাসীকে উপহার দিতে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এক হয়েছি চট্টগ্রামের বৃহত্তম ইনডোর প্লেগ্রাউন্ড ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে। এর ফলে চট্টগ্রামের শিশুরা পাবে অত্যাধুনিক পরিবেশে খেলাধুলার সুযোগ এবং তাদের বেড়ে ওঠা হবে সুন্দর ও নিরাপদে।’
পরে প্রধান অতিথি ও উপস্থিত সকল অতিথিবৃন্দ কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডের।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।