শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদারীপুরে হত্যা মামলায় আদালতে আইনী সহায়তা পাচ্ছেন না আসামীপক্ষ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাদারীপুরে  হত্যা মামলায় আদালতে আইনী সহায়তা পাচ্ছেন না আসামীপক্ষ

সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবির মাধ্যমে আদালতে আইনী সহয়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামী পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে মাদারীপুরে নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরের স্ত্রী মোছা. আরফিন অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তঁাতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় মোছা. আরফিনের স্বামী, মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং আসামী করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন। নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদন, মাদারীপুর আইনজীবি সমিতির সদস্য হওয়ায় মাদারীপুর আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবি মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না। এতে আইনী সহায়তা না পাওয়ায় মানবধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামীপক্ষের লোকজন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, হত্যা মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজনের আসামীদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাড়ির লোকজন হত্যা মামলার আসামী হওয়ায় এলাকাছাড়া। এতে নিরাপত্তাহীনতায় আসামীপক্ষের লোকজন। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফারুক মাতুব্বরের মা ইজ্জাতুন নেছা, ছোটভাই শাহজালাল মাতুব্বর, বোন শাহানুর বেগম, ফেরদৌসি আক্তারসহ অনেকেই।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম