শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশুলিয়ায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১২:২৯ এম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

মোঃ মনির মন্ডল সাভারঃ

আশুলিয়ার কান্দাইল এলাকায় আমেরিকান প্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী। বাড়িতে মালিক না থাকার সুযোগে ৩০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি ও তার স্ত্রী। এ ঘটনায় অভিযান চালিয়ে সেই দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, সোমবার (১৮ নভেম্বর) শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার চর ফেলিজ মাদবরকান্দি গ্রামের রাজন ঢালী, তার স্ত্রী মোসা. মরিয়ম বেগম ওরফে ডলি, মো. হায়াতুল্লাহ মান ও মোহাম্মদ আলী।

থানা পুলিশ জানায়, ৫ অক্টোবর আশুলিয়ার কান্দাইল এলাকায় সাবিহা সুলতানার ফ্ল্যাটে চুরি করে আগুন লাগিয়ে পালিয়ে যান রাজন ঢালী এবং তার স্ত্রী। পরে বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পেয়ে আগুন নেভায় ও বাড়ির মালিককে খবর দেন। ঘটনার সময় সাবিহা বাড়িতে ছিলেন না। পরে ১৮ অক্টোবর আশুলিয়া থানায় মামলা করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে রাজনের শ্বশুর বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার চর ফেলিজ মাদবরকান্দি এলাকায় অভিযান চালিয়ে রাজনের স্ত্রী, শ্বশুর ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের বকাউলকান্দি গ্রাম থেকে রাজন ঢালীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে ২৪ লাখ ১৮ হাজার টাকা ও চার ভরি চার আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, আসামিরা ওই বাড়িতে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করে আসছিলেন। গত ৫ অক্টোবর বাড়ির মালিকের আত্মীয়-স্বজন বেড়াতে এলে মালিক পাশের বাসায় রাতযাপন করেন। এই সুযোগে কেয়ারটেকার ও তার স্ত্রী সহযোগীদের পরামর্শে বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এসব টাকা পুড়ে গেছে প্রমাণ করতে কক্ষে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পালিয়ে যান তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আসামিরা প্রথমে বাড়ি টার্গেট করে কেয়ারটেকার বা ম্যানেজার হিসেবে কাজ নেন। সেখানে দীর্ঘদিন কাজ করে বাড়ির মালিকের বিশ্বাস অর্জনের চেষ্টা করেন তারা। মালিক বিশ্বাস করলে সুযোগ বুঝে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যান তারা। অপরাধ আড়াল করতে কেরোসিন ঢেলে ঘরে আগুনও লাগিয়ে দেন তারা। এ ঘটনায় দুর্গম চরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম