শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জে দশ লাখ টাকা চাঁদা দাবি, একজন গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫:৩৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে দশ লাখ টাকা চাঁদা দাবি, একজন গ্রেফতার

 নিজাম উদ্দীন ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মণ (৬৫)এর বাড়িতে আক্রমন করে লুটপাট ও চাঁদা দাবির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ইমতায়াজুল হক পায়েল(২৫), কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার কামাল মিয়ার ছেলে ।
শুক্রবার, ১৭ জানুয়ারি রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকাল আনুমানিক ৩টার সময় কিশোরঞ্জ জেলার সদর থানাধীন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ইমতায়াজুল হক পায়েলসহ আরো ১০/১৫ জন দুস্কৃতিকারী দেশীয়  অস্ত্রে শস্ত্রে সজ্জিত  হয়ে ব্রাহ্মণ কচুরী গ্রামের বাসিন্দা প্রয়াত জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মণ (৬৫)এর বাড়িতে আক্রমন করে। অতঃপর তারা বাড়িঘর ভাংচুর করে ২০ লাখ টাকার ক্ষতি সাধন করতঃ বাড়ির আলমারী ও সুকেস ভাংচুর করে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে বাড়িটি দখল করে নেয়।
এঘটনার পরবর্তীতে বাদি ও তার পরিবারের সদস্যরা গত বছরের ৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে অবস্থান করে। তাদের অবস্থানের খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দুস্কৃতিকারী বাদির বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে ১০  লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি তাদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় সকল আসামিগণ উত্তেজিত হয়ে বাদিকে খুন জখম করার জন্য আক্রমন করে। সন্ত্রাসীরা হুমকি দেন চাঁদা না দিলে বাদিকে বাড়িতে থাকতে দিবেনা।
এ হামলার ঘটনায় গীতা রানী বর্মণ (৬৫) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে এবং মিজানকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম