বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

IBWF জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
IBWF জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত

মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার এই স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি ২০২৫ শনিবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF-এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সততা, উত্তম আচরণ ও সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। IBWF সুদবিহীন ইসলামি অর্থ ব্যবস্থার ভিত্তিতে সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে IBWF জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে এবং জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনের সঞ্চালনায় একটি ব্যবসায়ী উন্নয়নবিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে IBWF-এর কেন্দ্রীয় সহকারী তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আল মামুন ব্যবসায়িক পরিকল্পনা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্মার্ট উদ্যোক্তা তৈরির ওপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন IBWF বগুড়া জোনের সভাপতি সেলিম রেজা। তিনি বলেন, নিজের পুঁজি দিয়ে যারা ব্যবসা পরিচালনা করেন, তারাই প্রকৃত ব্যবসায়ী। তারা ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল নন এবং সুদী কারবার থেকেও মুক্ত। পুঁজি না থাকলেও সততা ও বিশ্বাসের মাধ্যমে একজন সৎ ও সফল ব্যবসায়ী হওয়া সম্ভব। IBWF ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ সময় একজন ক্ষুদ্র পান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে IBWF-এর দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রকাশিত সম্মেলন স্মারক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

এসময় মোঃ হাসিবুল আলমকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম