শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত ডাঃ শফিকুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:৪০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত ডাঃ শফিকুর রহমান

 

মোঃ মোরছালিন-জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে এই সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হলে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, মানবিক বাংলাদেশ গড়তে হলে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত সমাজ গঠনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষের প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডাঃ শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এই নৃশংস গণহত্যার বিচার করতে হবে। সরকার ক্ষমতায় টিকে থাকতে গণহারে হত্যাকাণ্ড, গুম ও খুন চালিয়েছে, যার ন্যায়বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে লুটপাটকারী ও দুর্নীতিবাজদের ক্ষমতায় আসার পথ রুদ্ধ করতে হবে। যারা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিমের পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান বলেন, সরকার দেশের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। সরকারের উচ্চপর্যায়ের নেতারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, বর্তমান ভোটার তালিকায় প্রায় দুই কোটি ভুয়া ভোটার রয়েছে, যা অবিলম্বে সংশোধন করতে হবে। নতুন ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদ না হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত ও শিবির নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ থাকবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই। জামায়াত ইসলামী সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সমগ্র সম্মেলনটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া। দিনব্যাপী এই কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জামায়াতের আদর্শিক ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

1

যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
যশোরের শার্শা উপজেলার উলশি “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বাংলাদেশ সরকারের মাননীয়  পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়া খাল পরিদর্শন করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সাথে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

1

সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাঁটি গ্রামের তিন যুবক ধান কাটতে হাওরে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুর জামাল (২৬), জালাল (২২) ও তোফাজ্জল হোসেন (২২) নিজ বসতঘর থেকে বের হয়ে পাগনা হাওরের নিলক্যা হাওরে তাদের জমিতে ধান কাটছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নুর জামাল ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। আহত তোফাজ্জল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলুকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে একই দিনে উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু হয়েছে। চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত গাভী দুটি স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৫০) ও রুকুল মিয়া (৪৭)-এর মালিকানাধীন বলে জানা গেছে।

1

স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা

oplus_0

 মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধঃ

জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতার উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ  করেছে বিএনপির নেতারা।

শনিবার ১৮ই এপ্রিল  দুপুরে  হাইস্কুল মোড় এলাকায়, ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা

ভুক্তভোগী বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তি এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,

সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী ও নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সহ আরো অনেকেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান,

বিষয়টি সমাধানে বিএনপির স্থানীয় নেতাদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।