শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা উপজেলা ও চিলা ইউনিয়ন বাসিকে মিঠু ফকিরের প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন।

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৬ এম ই-পেপার প্রিন্ট ভিউ
বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা উপজেলা ও চিলা ইউনিয়ন বাসিকে মিঠু ফকিরের প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন।

 

শেখ মহিউদ্দিন:

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা উপজেলা ও চিলা ইউনিয়ন বাসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম (মিঠু) ফকির এ বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে বলেন ‘বিজয় দিবস উপলক্ষ্যে

মোংলা উপজেলা ও চিলা ইউনিয়নের সকলকে শুভকামনা, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
মহান বিজয় দিবস আজ

আজ ১৬ ডিসেম্বর, এক অবিস্মরণীয় বীরত্বগাঁথা গৌরবময় দিন। মহান বিজয় দিবস আজ। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছর পেরিয়ে ৫৪/তে পদার্পণের দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মানুষ এই দিনটি বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বিজয়ের এই দিনটি উদযাপনের জন্য আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাবে পুরো জাতি।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও বিজয় দিবসের শুভেচ্ছা ১৯৭১ সালে রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের অর্জিত এই স্বাধীনতা। লাখো বাঙ্গালীর প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। আমি সকল শহীদদের প্রতি দোয়া কামনা করছি যাতে আল্লাহ তাদের বেহেশ্ত নসিব করেন। সমবেদনা জানাচ্ছি সকল শহীদ পরিবারের প্রতি। তার পাশাপাশি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সবাই কাজ করে যাই’।

1

সলঙ্গায় গভীর রাত পর্যন্ত চলছে দর্জিদের কর্মব্যস্ততা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২৬ এম
সলঙ্গায় গভীর রাত পর্যন্ত চলছে দর্জিদের কর্মব্যস্ততা

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

পবিত্র ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় মিটার কাপড়ের দোকান ও দর্জিদোকানে এখন চলছে টানা ব্যস্ততা।দিন-রাত এক করে গ্রাহকদের অর্ডার অনুযায়ী নতুন পোশাক তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন দর্জি ও পোশাক কারিগররা। কাজের চাপ এতটাই বেড়েছে যে, ইতোমধ্যেই অনেক দর্জি দোকান নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন।
সলঙ্গা থানাসদর সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজার ঘুরে দেখা যায়, পছন্দের পোশাক তৈরির জন্য দর্জিদের দোকানে ভীড় করছেন ক্রেতারা। গ্রাহকের চাহিদা মেটাতে দর্জিরা এখন ব্যস্ত সালোয়ার-কামিজ,থ্রি-পিস, পায়জামা-পাঞ্জাবি এবং শিশুদের বিভিন্ন পোশাক তৈরিতে।দর্জি দোকানগুলোতে গরগর শব্দে সেলাই মেশিন চলছে প্রায় অবিরাম।
সলঙ্গা বাজারের বরাদ আলী সুপার মার্কেট মক্কা টেইলার্স–এর মালিক নুরুল ইসলাম জানান,রোজার শুরু থেকেই এ বছর পাঞ্জাবির অর্ডার অনেক বেশি।তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কর্মচারীদের নিয়ে টানা কাজ করতে হচ্ছে।
অপরদিকে মদিনা টেইলার্সের মালিক আব্দুল বাতেন বলেন,“ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মার্কেট জমজমাট হয়ে উঠেছে।স্বাভাবিকভাবেই আমাদের ব্যস্ততাও অনেক বেড়েছে।মক্কা টেইলার্স এর দর্জি/কারিগর হাফেজ মাহমুদুল হাসান (সৌরভ),সজীব সরকার,রুহুল আমিন,রাকিবুল ইসলাম,আসলাম খান জানায়,সারা বছরের আয়ের একটি বড় অংশই আমরা রমজানের ঈদের পোশাক সেলাই করে পাই।” এদিকে নারী দর্জিরাও পিছিয়ে নেই।বিথী লেডিস টেইলার্স–এর মালিক শহিদুল ইসলাম (ফুলজোড়) জানান,এ বছর আমার ঘরে মেয়েদের অর্ডার খুবই ভালো পেয়েছি।মেয়েদের সালোয়ার- কামিজ ও বোরকার কাজের চাপ এত বেশি যে নতুন অর্ডার নেয়া ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে।তার দোকানের একজন মহিলা দর্জি সাথী খাতুন বলেন,ঈদ ছাড়াও সারা বছরই মেয়েদের পোশাক তৈরি কাজের চাপ বেশি থাকে।তবে গত বছরের ঈদের তুলনায় অর্ডার এবার আরো বেশি।আশা করছি অর্ডারী কাজগুলো যথা সময়ে গ্রাহকদের হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ।
কদমতলা বগুড়া টেইলার্সের মালিক জোতি বলেন,তাদের দোকানের কর্মচারীরা প্রতিদিন প্রায় ৯ থেকে ১০টি পোষাক সেলাই (তৈরি) করছেন।
স্বাভাবিক সময়ের তুলনায় এখন অনেক বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে তাদের।তিনি আরও জানান, বর্তমানে প্রতিদিন একজন দর্জি ( কারিগর) ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।মোহাম্মদ আলী সুপার মার্কেট মোহনা টেইলার্স এর মালিক জানান,শেষ মুহূর্তের অর্ডার সামলাতে হিমসিম খেতে হচ্ছে।তাই নতুন করে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছি।তাই ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভীড়।
তাই ব্যস্ততার মধ্যেও টেইলার্স মালিক ও দর্জি কারিগররা আশাবাদী—এবারের ঈদের আয় দিয়ে তারা পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটাতে পারবেন।

1

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২২ এম
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান”এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

অদ্য ১২ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী সাতক্ষীরা জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সাতক্ষীরা সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা জেলা।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:২০ এম
যশোর ডিবি পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ আটক-১

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ডিবি যশোরের এসআই (নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় জনৈক কাজী সোহেল এর মালিকানাধীন বন্ধু আবাসিক হোটেল, উপশহর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন অভিযান পরিচালনা করে রাত ২৩:৩০ ঘটিকার সময় মোঃ রবিউল ইসলাম (৩০) কে ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও ০১ টি ককটেল উদ্ধার সহ গ্রেফতার করে। পূর্ব তার বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।

আসামীকে ইং ১২/০৩;২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
১। নামঃ মোঃ রবিউল ইসলাম (৩০)
পিতা-মোঃ মৃত ইসাহাক আলী
মাতা-মোসাঃ আমেনা বেগম
সাং-ভাতঘরা, (৭নং রায়গ্রাম ইউপি), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ।

উদ্ধারঃ-
০১। ০১ টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান
০২। ০১ টি ককটেল