শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

“স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:০৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
“স্বপ্ন”র প্রতিষ্ঠাতা সাহদীন সাবুর শুভ জন্মদিন পালিত

সাহেদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা,কেক কর্তন,দোয়া মাহফিল ও মিস্টি বিতরণের মধ্য দিয়ে মানবিক সংগঠন কেন্দ্রীয় “স্বপ্ন”র প্রতিষ্ঠাতা পরিচালক সাহদীন সাবুর ৪৫ তম শুভ জন্মদিন পালিত হয়েছে।গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলে “স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার আয়োজনে সলঙ্গার ঐতিহাসিক কদমতলায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ শুভ জন্মদিন পালিত হয়।কে,এম মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং স্বপ্ন সিরাজগঞ্জ শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,”স্বপ্ন সিরাজগঞ্জ” শাখার পরিচালক আশিক ইকবাল বাবু,উপদেষ্টা আহসান হাবীব,প্রচার সম্পাদক আবদুস ছালাম,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীফ এডমিন শাহ আলম প্রমুখ।বক্তারা বলেন,ঢাকার সাহদীন সাবু একজন মানবিক পুরুষ।তারই ঐকান্তিক প্রচেষ্টায় মানব সেবা মুলক, অরাজনৈতিক সংগঠন “স্বপ্ন”র দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান,বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়,শীতার্তদের পাশে দাঁড়ানো,জাতীয় ও বিশেষ দিবস পালন,ছিন্নমুল শিশুদের ঈদ উপহারসহ গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন “স্বপ্ন” তারই হাতে গড়া।যে সংগঠনটির শাখা সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য জেলাতেও বিদ্যমান। জন্মদিনে সাহদীন সাবুর ভুয়সী প্রশংশা ও সেবাদান মুলক সংগঠন “স্বপ্ন”র ধারা অব্যাহত রাখার দাবীও জানান বক্তারা।আলোচনা সভা শেষে সাহদীন সাবুর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।এরপর ১০ পাউন্ডের একটি কেক কর্তন ও উপস্থিত সকলকে মিস্টি মুখ করানো হয়।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম