বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

ঈদ আনন্দে টাকার ঝলক : বিনোদন প্রেমীদের ভীড়ে মহাসড়ক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৩৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঈদ আনন্দে টাকার ঝলক : বিনোদন প্রেমীদের ভীড়ে মহাসড়ক
সাহেদ আলী =সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতরের ছুটি মানেই আনন্দ,বিনোদন,ভ্রমণ আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো।আর সেই আনন্দকে ঘিরেই এবারের ঈদে যেন উৎসবের মিলন মেলায় পরিণত হয়েছিল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক।রাজধানী থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কটি ঈদের কয়েকদিন ধরে হয়ে ওঠে বিনোদনপ্রেমীদের প্রিয় গন্তব্য।
ঈদের দিন শনিবার বিকেল থেকেই শুরু হয় মানুষের ঢল।পরবর্তী তিন দিন ধরে মহাসড়কের বিভিন্ন স্পটে ছিল উপচে পড়া ভীড়।যারা ঈদের দিন ব্যস্ততার কারণে বের হতে পারেননি,তারা ঈদের পরের দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন এখানে।উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে পরিচিত হাটিকুমরুল রোড গোলচত্বর দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ  নির্মাণাধীন ব্রীজগুলোর উপরে বিনোদন প্রেমী ও উৎসুক জনতার ভীড় ছিল লক্ষণীয়।চিরচেনা হাটিকুমরুল নবরত্ন মন্দির এলাকায় দর্শনার্থীদের ভীড় ছিল লাগাতার।বিশেষ করে চলনবিল এলাকার ৯ ও ১০ নম্বর ব্রীজে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো।যদিও এ বছর চলনবিলে পানি না থাকায় নৌকা ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে।তবুও খোলা আকাশ,নির্মল বাতাস আর প্রাকৃতিক পরিবেশে আনন্দ খুঁজে নিতে ভীড় করেছেন হাজারো মানুষ।
শুধু ব্রীজ নয়,মহাসড়কের আশপাশের বিভিন্ন জায়গাও যেন হয়ে উঠেছিল ছোট ছোট বিনোদন কেন্দ্র।নাইমুড়ি স্বপ্ন বিলাস কফি হাউজ অ্যান্ড পার্ক, হরিণচড়া-দবিরগঞ্জ কলাবাগান,গোজা ব্রীজ ও রামারচর এলাকায় ছিল দর্শনার্থীদের কোলাহল।কেউ পরিবার নিয়ে,কেউ বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এসেছেন এ সব স্পটে।বিনোদন প্রেমীদের পদভারে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক।বিনোদন প্রেমীদের এসব স্পটে ছিল উপচেপড়া ভীড়।
দর্শনার্থীদের কেউ বলছেন,“ঈদের ছুটিতে একটু ঘুরে বেড়াতে এসেছি, খোলা জায়গায় সময় কাটিয়ে খুব ভালো লাগছে।” আবার কেউ পরিবার নিয়ে এসে বাদাম-ঝালমুড়ি খেতে খেতে উপভোগ করেছেন ঠান্ডা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য।
তবে শুধু আনন্দই নয়,ছিল বাড়তি খরচের আমেজও।রাস্তার পাশে ছোট-খাটো খাবারের দোকান,চা-কফি, ঝালমুড়ি সব মিলিয়ে ঈদের আনন্দে টাকার খরচ যেন হয়ে উঠেছিল সুখেরই অংশ।মহাসড়কে ঘুরতে আসা কয়েকজন বিনোদনপ্রেমী সোনিয়া, মিতু,প্রিয়া-রকি দম্পতি বলেন,ঈদের ছুটিতে নিজেদের মতো করে সময় কাটাতে ঘুরতে বের হয়েছি।মহাসড়কটির ৯ ও ১০ নম্বর ব্রীজের মুক্ত এলাকায় ঘুরে অনেক মজা করলাম।অপরদিকে সপরিবারে আসা অনেকেই জানান,সবাইকে নিয়ে বসার মত তেমন পরিবেশ না থাকলেও হরিণচড়া-দবিরগঞ্জ কলা বাগান-পুকুর পাড়ে প্রবাহিত ঠান্ডা বাতাস আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম,ঝাল-মুড়ি খেতে আমাদের দারুন মজা লাগছে।সলঙ্গা বাজারের গ্রাম ডা: জাহিদুল ইসলাম,পোস্ট অফিস স্টাফ জেল হক, নজরুল ইসলাম মাস্টার সাংবাদিকদের জানান,কর্মজীবনে বেশির ভাগ সময় ব্যস্ত থাকায় দল বেঁধে ঘুরতে আসা তেমন হয় না।তাই ঈদের পরদিন বিকেলে ঘুরতে এসে আমাদের খুবই ভালো লাগলো।ঈদ পরবর্তী ভ্রমণ পিপাসু,দর্শনার্থী ও উৎসুক জনতার
এত বড় সমাগমে নিরাপত্তার বিষয়টিও ছিল গুরুত্বের সঙ্গে দেখা।অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল ছিল জোরদার।তাড়াশ থানার ওসি জানান, প্রতি বছরই ঈদের সময় এই এলাকায় মানুষের ভীড় বাড়ে,তাই নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থাও নেয়া হয়।
সব মিলিয়ে বলা যায়,এবারের ঈদে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক শুধু একটি সড়কই নয়,বরং হয়ে উঠেছিল আনন্দ,খরচ আর স্মৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।