শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

জয়পুরহাটে ধারকী গ্রামে ৩০০ ফিট রাস্তা সংস্কার করলেন বম্বু ইউনিয়ন জামায়াত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জয়পুরহাটে ধারকী গ্রামে ৩০০ ফিট রাস্তা সংস্কার করলেন বম্বু ইউনিয়ন জামায়াত

 

মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:

নিজস্ব অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে বম্বু ইউনিয়নের ধারকী গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন ৩০০ ফিট রাস্তা সংস্কার করলেন বম্বু ইউনিয়ন জামায়াত।

বুধবার (৪ জুন) মহতী এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আসাদুল ইসলাম, সেক্রেটারি আশরাফ আলী, স্হানীয় জামায়াত নেতা গোলাম মোস্তফা, রকি হোসেন সহ অনেকেই।

মাওলানা আসাদুল ইসলাম বলেন, এটি গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় ৫ হাজার মানুষ ঈদগাহ মাঠে সালাত আদায় করতে আসে। কিন্তু বর্ষাকালে হাঁটু পানি ও পিচ্ছিল কাঁদা জমে যাওয়ায় রাস্তাটি চলাফেরার অযোগ্য হয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনসাধারণের এই সমস্যাকে দূর করার জন্য এই উদ্যোগ হাতে নিয়েছে।

জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজ করে। পুরো দেশে জামায়াত সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই দেশে দূর্ণীতির কারণে আমরা কাঙ্খিতমানের উন্নয়ন দেখতে পারিনি। দূর্ণীতি দূর করতে পারলে পাঁচ বছরের মধ্যেই এই দেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ অনুযায়ী উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।

ধারকী গ্রামের স্হায়ী বাসিন্দা আব্দুল আজিজ বলেন, বর্ষায় এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম না। এবার সেই সমস্যার সমাধান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কাজে আমরা আনন্দিত।

1

মির্জাপুরে বন্ধ থাকা গোড়াই কটন মিলস পরিদর্শন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১০ পিএম
মির্জাপুরে বন্ধ থাকা গোড়াই কটন মিলস পরিদর্শন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

 

আনোয়ার হোসেন (মির্জাপুর প্রতিনিধি) :

হাজারো পরিবারের স্বপ্ন দীর্ঘদিন ধরে বন্ধ শিল্প কারখানা মির্জাপুরের গোড়াই কটন মিল পরিদর্শন করলেন বাংলাদেশের মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

শনিবার (১ আগস্ট) সকাল ১০ টার সময় উপজেলার এই বন্ধ কারখানাটি পরিদর্শন করেন।জানা যায়,শিল্প কারখানাটি যুগ যুগ ধরে বন্ধ রয়েছে।একসময় এই কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করত,যেখানে হাজারো পরিবারের স্বপ্ন লুকিয়ে থাকত।আজ সেই কারখানাটি বন্ধ।এই বন্ধ কারখানা দ্রুততম সময়ের মধ্যে চালু হবে এমন আশ্বাস দেন মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

কারখানা পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিলেন মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি,বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান ও সচিব ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব সহ প্রমূখ।

পরিদর্শন শেষে মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন,আমরা উদ্যোগ নিয়েছি,খুব দ্রুততম সময়ের মধ্যে যতগুলো কারখানা বন্ধ রয়েছে,সবগুলো চালু করা হবে। তিনি আরো বলেন সংশ্লিষ্ট মিলের সাথে এলাকার যোগ্যতা সম্পন্ন লোকজন অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবেন বলে আশা প্রকাশ করেন ।

1

বকশীগঞ্জে মাদক-জুয়ামুক্ত ও আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকার বিএনপি নেতা শাকিলের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম
বকশীগঞ্জে মাদক-জুয়ামুক্ত ও আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকার বিএনপি নেতা শাকিলের

oplus_0

 

জামালপুর জেলা প্রতিনিধি = মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  বিকেলে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।

সভায় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, বকশীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই মাদক ও জুয়ামুক্ত করতে হবে। তিনি পৌরসভার দীর্ঘদিনের প্রধান সমস্যা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা।  পানি নিষ্কাশন ব্যবস্থার, টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি আলোচনা করেন।

তিনি আরও বলেন, পৌরসভার বিদ্যমান নানা সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনে তিনি স্থানীয় সংবাদকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সভায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আল মুজাহিদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ – সভাপতি ও দৈনিক মানব জমিনের উপজেলা প্রতিনিধি আশরাফুল হায়দার, পৌর বিএনপির সহ সভাপতি সুমন মিয়া। এছাড়াও সভায় ক্লাবের অন্যান্য সদস্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল রানা, ইমরান সরকার ,শাহনাজ পারভীন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ, মাহবুর রহমান ময়ুর, আল আমিন ও বিপুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

1

রপ্তানি শিল্প বাঁচাতে নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম
রপ্তানি শিল্প বাঁচাতে নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি

শাহাদাৎ হোসেন সরকারঃ

শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে আজ সকাল ১০টায় আশুলিয়ার বাইপাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট (এনজিডব্লিউইউ) আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন—আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ সাগর ইসলাম, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বকুল আহমেদ এবং আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন সংকটে কারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয় অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক কারখানায় কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা আরও বলেন, দেশের রপ্তানি খাতের প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। এতে ব্যর্থ হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে শিল্পকারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গার্মেন্টস শিল্পে বিদ্যুৎ-গ্যাসের অস্থিরতা ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে, যা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন শ্রমিক নেতারা।